1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

শেখ হাসিনা দরিদ্রকে সচ্ছল করার প্রধানমন্ত্রী: প্রাণিসম্পদ মন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৪৮ Time View

দেশ থেকে দারিদ্র্য দূর করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম লক্ষ্য বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

তিনি বলেন, প্রধানমন্ত্রী চান দেশে দরিদ্র মানুষ থাকবে না, অসহায় মানুষ থাকবে না। দেশে ভিক্ষুক থাকবে না, পরনির্ভরশীল মানুষ থাকবে না। প্রত্যেককে শেখ হাসিনা স্বাবলম্বী করতে চান। শেখ হাসিনা দরিদ্রকে সচ্ছল করার প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (২৪ মে) পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উপকূলীয় চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের সুফলভোগীদের মধ্যে উপকরণ বিতরণের উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, দেশের একজন দরিদ্র মানুষও দুরবস্থায় থাকলে মানবদরদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হৃদয়ে রক্তক্ষরণ হয়। তিনি অসহায় মানুষের জন্য বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন করতে চান।

মন্ত্রী আরও যোগ করেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপকূলীয় চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প দরিদ্র নারীদের স্বাবলম্বী করবে। দেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার থাকলে এ ধরনের প্রকল্প অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমদ। এ সময় বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মো. আব্দুস সবুর, পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী রওশন ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরুণ কুমার সিকদার, নাজিরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তরিকুল ইসলাম, প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রকল্প পরিচালক ডা. এস এম জিয়াউল হক রাহাত, আওয়ামী লীগ পিরোজপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফুলু, জেলা কৃষক লীগের সভাপতি চাঁন মিয়া মাঝি, জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক সিকদার চাঁনসহ স্থানীয় অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ