1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

কাতার যাচ্ছেন মাহফুজ আহমেদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১২
  • ১৫৮ Time View

জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন কয়েক বছর আগে। অভিনয়ের পাশাপাশি খন্ড ও ধারাবাহিক নাটক নির্মাণ করে আলোচিত হয়েছেন তিনি। সম্প্রতি তিনি নতুন ধারাবাহিক নাটক ‘মাগো তোমার জন্য’ নির্মাণ করার প্রস্তুতি নিয়েছেন। আগামী ১ সেপ্টেম্বর ধারাবাহিকটির শুটিং করার জন্য তিনি কাতার যাচ্ছেন। সঙ্গে যাচ্ছেন এ নাটকের কুশীলব ও কলাকুশলীরা।

মাহফুজ আহমেদের পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘মাগো তোমার জন্য’-তে অভিনয় করছেন ফেরদৌসি মজুমদার, মাহফুজ আহমেদ, মোনালিসা,মীর সাব্বির, তানভিন সুইটি, মাজনুন মিজান, রুনা খান, ফজলুর রহমান বাবু,বাবর, ওয়ালিউল হক রুমি প্রমুখ। নাটকটি রচনা করেছেন প্রসূণ রহমান।

ধারাবাহিকটি প্রসঙ্গে মাহফুজ আহমেদ বলেন, এটি হবে আমার পরিচালিত ‘তোমার দোয়ায় ভালো আছি মা’ নাটকটির পরবর্তী ধাপ। আগের নাটকটি ছিল মায়ের প্রতি ছেলেদের মনের টান নিয়ে। আর এবার এ ধারাবাহিকটিতে মা ও ছেলের উভয়ের ভালোবাসার পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাংলাদেশী শ্রমিকদের কষ্টের জীবনচিত্র তুলে ধরা হবে। এজন্যই কাতার যাচ্ছি। কাতারে যেসব জায়গায় প্রবাসী বাঙালীরা আছেন সেসব জায়গায় ধারাবাহিকটির শুটিং করা হবে।’

মাহফুজ আহমেদের পরিচালনায় এর আগে নির্মিত ধারাবাহিক নাটক ‘তোমার দোয়ায় ভালো আছি মা’-এর মতোই

এবারো নতুন ধারাবাহিকটিতে মায়ের ভূমিকায় অভিনয় করছেন ফেরদৌসি মজুমদার। ৫২ পর্বের এ নাটকের শ্যুটিং চলবে টানা ১৪ দিন।

মাহফুজ আহমেদের পরিচালনায় এর আগে বিভিন্ন চ্যানেলে প্রচারিত ধারাবাহিক নাটকগুলোর মধ্যে রয়েছে ‘আমাদের নুরুল হুদা’, ‘তোমার দোয়ায় ভালো আছি মা’ এবং ‘চৈতা পাগল’।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ