1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম ১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম রাতের আঁধারে কারাগার থেকে হাসপাতালে ইমরান খান রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড ও পাকিস্তান নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত

এবার সিরিজ জয়ের ভালো সুযোগ দেখছেন মুমিনুল

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ মে, ২০২২
  • ৬২ Time View

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ পাঁচ সিরিজের চারটিই হেরেছে বাংলাদেশ দল। সেই চার সিরিজেই ড্র হয়েছে একটি ম্যাচ, বাংলাদেশ হেরেছে অন্যটি। এর মধ্যে ২০১৮ সালে ঘরের মাঠে ও গত বছর শ্রীলঙ্কা সফরে গিয়ে প্রথম ম্যাচ ড্র করেও শেষ ম্যাচ হারায় সিরিজ খুইয়েছে টাইগাররা।

এবার ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে চলতি সিরিজেও প্রথম ম্যাচ ড্র করেছে মুমিনুল হকের দল। রোববার থেকে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় ম্যাচ। আগের সিরিজগুলোর মতো এবার আর ড্র থেকে হেরে যেতে চান না টাইগার অধিনায়ক। সবসময় একইরকম হবে, তা মানতে রাজি নন তিনি।

তাই তো ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে মুমিনুল দৃপ্ত কণ্ঠেই জানিয়ে গেলেন, এবার সিরিজ জয়ের ভালো সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। তবে সুযোগটা তার দল কীভাবে দেখছে, সেটিরই ওপর নির্ভর করছে সাফল্য। ঢাকায় দলগতভাবে খেলে নিজেদের পক্ষে ফল আনতে চান মুমিনুল।

তিনি বলেছেন, ‘সবসময় তো একরকম থাকতে চাই না। আমার কাছে মনে হয় আমাদের জন্য (সিরিজ জয়ের) ভালো একটা সুযোগ। চট্টগ্রাম টেস্টের কথা চিন্তা না করে এখন আমাদের নতুন করে চিন্তা করতে হবে। আশা করি ঢাকা টেস্টেও যেন দলগতভাবে খেলতে পারি, তাহলে ফলাফল আমাদের পক্ষে আসবে।’

মুমিনুল আরও যোগ করেন, ‘মিরপুরে খেলা হোক বা দেশের বাইরে, সুযোগ তো সবসময়ই থাকে। সুযোগটা কীভাবে দেখছেন এটা সবচেয়ে বড় জিনিস। কন্ডিশন বা সব কিছুর কথা চিন্তা করলে এটা ভালো সুযোগ। সর্বোচ্চ সুযোগ না, তবে এটাও একটা সুযোগ। সুযোগ সবসময় থাকে, এটাও আমাদের জন্য আরেকটা সুযোগ সিরিজ জেতার।’

চট্টগ্রামে সাম্প্রতিক সময়ে ফল এসেছে খুব কম ম্যাচে। দুই দলের রানবন্যার মাঝে বোলারদের ধুঁকতে হয় অনেক বেশি। তবে মিরপুরে এমনটা নয়। প্রায় সময় চার দিনের মধ্যেই ফল পাওয়া যায় দেশের হোম অব ক্রিকেটে। এ বিষয়ে তৎপর মুমিনুলও।

তিনি বললেন, ‘মিরপুরে ফলাফল ছাড়া ম্যাচ খুব কমই হয়। শেষ কবে ফলাফল আসেনি বলা কঠিন। সবসময় ফলাফল আসে। বোলিং খুব গুরুত্বপূর্ণ, সাথে ব্যাটিংও। অবশ্যই কোন জিনিস নিয়ে কাজ করলে জেতার সম্ভাবনা বেশি থাকবে সে বিষয়ে আমরা পরিকল্পনা করি।’

তবে মিরপুরের উইকেট-কন্ডিশন ছাপিয়ে বর্তমান আবহাওয়াও হতে পারে বড় বাধা। এ বিষয়ে মুমিনুল বলেছেন, ‘কন্ডিশন সচরাচর যেরকম থাকে ওমনই। আবহাওয়া কেমন হয় তার ওপর নির্ভর করছে। আমার কাছে মনে হয় সাধারণত যেমন থাকে ওরকমই থাকবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ