1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম ১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম রাতের আঁধারে কারাগার থেকে হাসপাতালে ইমরান খান রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড ও পাকিস্তান নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত

আইনি জটে ফাঁসলেন অমিতাভ-শাহরুখ থেকে অজয়-রণবীর

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ মে, ২০২২
  • ৬০ Time View

ফের আইনি জটে ফাঁসলো বলিউড। তাতে আটকা পড়লেন চার-চার জন নামী তারকা। তালিকায় খোদ বলিউডের ‘শাহেনশা’ থেকে ‘বাদশা’ দু’জনেই!

অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অজয় দেবগণ এবং রণবীর সিংহ। চার তারকা-অভিনেতার দিকে উঠেছে অভিযোগের আঙুল। বিহার হাই কোর্টে দায়ের হওয়া এক জনস্বার্থ মামলায় বলা হয়েছে, গুটখা এবং তামাকের প্রচার চালাচ্ছেন তাঁরা। চার তারকাই বিভিন্ন পানমশলার বিজ্ঞাপনে যুক্ত ছিলেন। সেই সূত্রেই এই মামলা।

বেশ কয়েক বছর তামাকজাত পণ্যের এক সংস্থার প্রচার-মুখ ছিলেন অজয়। একই সংস্থার বিজ্ঞাপনে গত বছর চুক্তিবদ্ধ হন কিং খানও। বিগ বি নিজেও এক পানমশলা ব্র্যান্ডের বিজ্ঞাপনী-মুখ হিসেবে চুক্তি সই করেন। তবে পানমশলার প্রচার নিয়ে শোরগোল শুরু হওয়ার পরে সংস্থার সঙ্গে সংযোগ ছিন্ন করেছেন তিনি। একই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন রণবীরও।

মুজফ্‌ফরপুরের সিজেএম আদালতে চার তারকার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন সমাজকর্মী তমান্না হাশমি। তাঁর অভিযোগ, তারকাদের করা এই বিজ্ঞাপন সাধারণ মানুষকে এই ক্ষতিকর পণ্যগুলির দিকে আরও আকৃষ্ট করছে। এ ক্ষেত্রে তারকা-পরিচিতি অপব্যবহারের অভিযোগে রণবীরের নাম আলাদা করে উল্লেখ করেছেন ওই সমাজকর্মী। তাঁর আবেদন, চার তারকের নামে এফআইআর করুক পুলিশ।

কিছু দিন আগেই জনরোষের মুখে পড়ে ক্ষমা চেয়ে এক পানমশলা ব্র্যান্ডের বিজ্ঞাপন থেকে নিজেকে সরিয়ে নেন বলিউডের আর এক অভিনেতা অক্ষয় কুমার। একই পথে হাঁটেন ‘কেজিএফ’-তারকা যশ। ২০২১-এর অক্টোবরে তামাকজাত পণ্য ব্র্যান্ডের প্রচার-দূত অমিতাভও সরে এসেছিলেন চুক্তি থেকে। তার পরেও বিজ্ঞাপনী সম্প্রচারিত হতে থাকায় সংস্থাকে আইনি নোটিসও পাঠান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ