1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

ভারত থেকে গম আমদানিতে নিষেধাজ্ঞা নেই : খাদ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মে, ২০২২
  • ৪৮ Time View

ভারত থেকে গম আমদানিতে নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ বুধবার সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন খাদ্যমন্ত্রী।

তিনি বলেন, অতিবৃষ্টির কারণে চাল প্রক্রিয়াজাত করতে বিঘ্ন এবং পুরোপুরি চালের মৌসুম শুরু না হওয়ায় বাজারে দাম কিছুটা বেড়েছে।

খাদ্যমন্ত্রী বলেন, একটি টিম সার্বক্ষণিক বাজার তদারকি করছে। শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে। দেশে খাদ্য ঘাটতির কোন সম্ভাবনা নেই বলেও জানান তিনি।

সাধন চন্দ্র মজুমদার বলেন, আগাম ও অকাল বন্যার কারণে দুই থেকে তিন ভাগ ধান নষ্ট হয়েছে। তবে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ হওয়ায় দেশে এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।

এদিকে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির দ্বিতীয় সভায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, কয়েকদিন ধরে একটা কথা বাজারে উড়ছে যে, ভারত গম রপ্তানি বন্ধ করেছে। এজন্য বাজারে গমের দামে প্রভাব পড়তে শুরু করেছে। কিন্তু কথাটি একেবারেই ঠিক নয়। ভারত রপ্তানি বন্ধ করেছে অন্যান্য দেশের।

তিনি বলেন, এখানে আসার আগে আমি ভারতের হাই কমিশনারের সঙ্গে কথা বলেছি, উনিও একটা প্রেস কনফারেন্স দিয়েছেন যে, জিটুজি বন্ধ হয়নি। যত খুশি আনা যাবে। এমনকি প্রতিবেশী দেশ হিসেবে যারা বড় বড় আমদানিকারক আছে, চাইলে চিঠি দিয়ে অনুমতি নিতে পারবেন। পুরোপুরি ১০০ ভাগ আমদানিতে কোনো বাধা নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ