1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

২৭ মাস পর টেস্ট সেঞ্চুরি মুশফিকের

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মে, ২০২২
  • ৬০ Time View

২০২০ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিকুর রহিম করেছিলেন ডাবল সেঞ্চুরি। সেদিন তার ব্যাট থেকে আসে ২০৩ রানের ইনিংস। এরপর করোনা বিরতির সঙ্গে যেন মুশফিকের সেঞ্চুরিতেও চলে আসে বিরতি। অবশেষে প্রায় ২৭ মাস পর তিন অঙ্কের দেখা পেলেন এ অভিজ্ঞ ডানহাতি ব্যাটার। মাঝের ২৭ মাসে ১১ টেস্টে পাঁচটি ফিফটি হাঁকালেও মুশফিক সেঞ্চুরি করতে পারেননি। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি চট্টগ্রাম টেস্টে ২৭০ বল খেলে মুশফিক তুলে নিলেন ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি। যা লঙ্কানদের বিপক্ষে মুশফিকের দ্বিতীয়।

ইনিংসের ১৫৩তম ওভারে অসিথা ফার্নান্দোকে চার মেরে অঙ্কের মাইলফলক স্পর্শ করেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত এই ব্যাটসম্যান। ১২৫ বলে অর্ধশতক করা মুশফিক পরের পঞ্চাশ করতে খেলেছেন ১৪৫ বল। ৭৫ থেকে ১০০ রানের কোটা ছুতে অর্থাৎ এই ২৫ রান করতে ৭৫ বল খেলেছেন।

তার ব্যাট থেকে চারের মার এসেছে ৪টি, কোনো ছয় নেই। সাদা পোশাক গায়ে এটি তার অষ্টম আন্তর্জাতিক সেঞ্চুরি। টেস্টে বাংলাদেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ।

অন্য ফরম্যাটের মতো টেস্টেও ধারাবাহিকতার অভাবে ভুগছে মুশফিকের ব্যাট। শেষ ৯ ইনিংসে অর্ধশতক মাত্র ১টি। শেষবার সেঞ্চুরি পেয়েছেন ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে, জিম্বাবুয়ের বিপক্ষে। দীর্ঘ প্রায় ২৭ মাস পর আবার শতকের দেখা পেলেন তিনি। এই দুই সেঞ্চুরির মাঝে কেটে গেছে ১৮ ইনিংস আর ১০ ম্যাচ।

টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে এটি মুশফিকের দ্বিতীয় শতক। আগেরটি এসেছিল ২০১৩ সালে লঙ্কান দ্বীপপুঞ্জে। সেই শতককে ডাবলে রূপ দিয়েছিলেন তিনি। এবার কোথায় গিয়ে থামেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান, এখন সেটিই দেখার অপেক্ষা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ