1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

ঢাকা-ভাঙ্গা ট্রেন চলবে আগামী বছরের জুনে : রেলমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মে, ২০২২
  • ৫২ Time View

আগামী বছর জুনের আগে পদ্মা সেতুতে রেলগাড়ি চলছে না। যদিও রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন আশা করছেন, আগামী বছরের মার্চে ঢাকা থেকে মাওয়া হয়ে ভাঙা পর্যন্ত ট্রেন চলাচলের।

আজ রবিবার (১৫ মে) দুপুরে নির্মাণাধীন মাওয়া রেল স্টেশন সংলগ্ন পদ্মা সেতু সার্ভিস এরিয়া এক সংবাদ ব্রিফিংয়ে রেলমন্ত্রী এই আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে মন্ত্রী ঢাকার গেণ্ডারিয়া থেকে কেরানিগঞ্জের পানগাঁও হয়ে মাওয়া স্টেশন পর্যন্ত পদ্মা সেতু রেল লিংক প্রকল্পের কাজের সর্বশেষ অগ্রগতি সরেজমিন ঘুরে দেখেন।

নুরুল ইসলাম সুজনসহ রেল লাইন নির্মাণ প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মকর্তারা জানান, পদ্মা রেল লিংক প্রকল্পের কাজের মেয়াদ আগামী ২০২৪ সালের জুন মাস পর্যন্ত। তিনটি ভাগে এই প্রকল্পের কাজ হচ্ছে জানিয়ে রেল মন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি, আগামী বছরের ২৬ মার্চ আমরা ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গাথানা পর্যন্ত ট্রেন চালু করতে পারব।’

তবে এটা সম্ভাব্য একটা তারিখ জানিয়ে তিনি বলেন, যদি ওই সময়ের মধ্যে কাজ সম্পন্ন না হয় তাহলে ওই বছরেরই জুনের মধ্যে এই অংশে রেলপথে যাত্রী সেবা চালু করা যাবে।

সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী আরও জানান, পদ্মা সেতু চালু হওয়ার পর আগামী জুলাই মাসে সেতু কর্তৃপক্ষ রেলের কাজ করার জন্য সেতু রেলওয়েকে বুঝিয়ে দেবেন। তারপর সেতুর রেল অংশের কাজ করতে কমপক্ষে ৬ মাস সময় লাগবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ