1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম ১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম রাতের আঁধারে কারাগার থেকে হাসপাতালে ইমরান খান রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড ও পাকিস্তান নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত

জন্মদিনের পরদিনই অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৬৯ Time View

২০তম জন্মদিনের ঠিক পরের দিন নিজ বাড়ি থেকে কেরালার জনপ্রিয় মডেল তথা দক্ষিণী ছবির অভিনেত্রী সাহানার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাহানার মায়ের অভিযোগের ভিত্তিতে স্বামীকে আটক করেছে পুলিশ। খবর আনন্দবাজার।

শুক্রবার কেরালার কোঝিকোড় শহরে সাহানার বাড়িতে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

সাহানা আত্মহত্যা করেছেন, না কি তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে? এই প্রশ্ন তুলছেন সাহানার মা। তার অভিযোগ, মেয়েকে খুন করেছেন সাহানার স্বামী সাজ্জাদ।

স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় সাহানা শেষ বার ফোন করেছিল। জন্মদিনে কী কী করল, সব জানাল। বলল, শুক্রবার আসবে দেখা করতে। খুব আনন্দ করেছে সেটাও জানিয়েছিল। তার পর হঠাৎ করে আত্মহত্যা করল, এটা মেনে নিতে পারছি না। আমি নিশ্চিত সাজ্জাদই খুন করেছে।

সাহানার মায়ের আরও অভিযোগ, সাজ্জাদ প্রায়শই সাহানাকে মেরে ফেলার হুমকি দিতেন।

সূত্রের খবর, কাতারে কাজ করতেন সাজ্জাদ। কিন্তু সাহানা দক্ষিণী ছবিতে অভিনয় ও বিজ্ঞাপনের কাজ শুরু করার পর তিনি কাতার থেকে ফিরে আসেন। রোজই সাহানার রোজগার করা টাকা দাবি করতেন তিনি, এমনটাই অভিযোগ। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ