1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার ৩৪

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মে, ২০২২
  • ৬৪ Time View

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপি জানিয়েছে, মঙ্গলবার (১০ মে) ভোর ৬টা থেকে বুধবার (১১ মে) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে চার হাজার ৮৭৪ পিস ইয়াবা, ৫ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬৬ গ্রাম ৪৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ