1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

শ্রমিক লীগে চাঁদাবাজদের কোনো স্থান নেই: খাদ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ৬৪ Time View

শ্রমিক লীগে চাঁদাবাজদের কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি বলেন, শ্রমিক লীগ হবে বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন। খেটে খাওয়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠাই হবে তাদের কাজ।

মঙ্গলবার (১০ মে) দুপুরে নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা শ্রমিক লীগের নতুন কমিটির পরিচিতি সভায় মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ আমরা যে সংগঠনই করি না কেন আমাদেরকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শ বুকে ধারণ করে সংগঠন করতে হবে। দল ক্ষমতায় থাক বা না থাক সবাইকে সংগঠিত থাকতে হবে। সংগঠনের কোনো সদস্যের কারণে আওয়ামী লীগ ও শেখ হাসিনার মর্যাদা যাতে ক্ষুণ্ন না হয়, সেদিকেও সবাইকে নজর রাখতে হবে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, সামনে নির্বাচন তাই এখন থেকেই নেতা-কর্মীদের মাঠে কাজ করতে হবে। বিএনপি মুখে যতই বলুক না কেন নির্বাচনে তারা আসবে না, কিন্তু তারা ভেতরে ভেতরে মাঠ গোছাচ্ছে। তারা যদি নির্বাচনকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করতে চায়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তাদেরকে প্রতিহত করার আহ্বান জানান তিনি।

জেলা শ্রমিক লীগের সভাপতি ডিএম আব্দুল মজিদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সহ-সভাপতি আব্দুল খালেক, রফিকুল ইসলাম রফিক, যুগ্ম-সাধারণ সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, বিভাষ মজুমদার গোপাল, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তোতা, ইলিয়াস তুহিন রেজা, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ প্রামাণিক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ