1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

তেজগাঁওয়ে গাঁজাভর্তি পিকআপসহ দুজনকে ধাওয়া করে ধরলো ডিবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ৮০ Time View

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। গ্রেফতাররা হলেন- মো. শাওন ও আল মামুন।

এসময় তাদের কাছ থেকে ৪২ কেজি গাঁজা ও মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

ডিবি জানায়, পিকআপটিকে চেকপোস্টে থামার জন্য সিগন্যাল দিলে সেটি না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন পিকআপটিকে পুলিশের ডিউটিরত গাড়ি ধাওয়া করে ব্যারিকেড দিয়ে থামায়।

সোমবার (৯ মে) অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা তেজগাঁও বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি পিকআপে দুজন মাদক কারবারি গাঁজা নিয়ে তেজগাঁও ট্রাকস্ট্যান্ডের কাছে আসছে। সংবাদের সত্যতা যাচাই করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার সাত রাস্তা মোড়ে চেকপোস্ট তৈরি করে তল্লাশি করা হয়।

এসময় জব্দ করা পিকআপটিকে চেকপোস্টে থামানোর জন্য সিগন্যাল দিলে সেটি না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেস্টা করে। তখন পিকআপটিকে পুলিশের ডিউটিরত গাড়ি ধাওয়া করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার শহীদ তাজউদ্দিন আহম্মেদ সরণী সড়কে ব্যারিকেড দিয়ে থামায়। এসময় পিকআপটি (যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-২০-৪৩২২) তল্লাশী করে ৪২ কেজি গাঁজাসহ শাওন ও মামুনকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে গ্রেফতারদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ