1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

১২ হাজার টন পাম তেল নিয়ে বন্দরে আরেক জাহাজ

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মে, ২০২২
  • ৬১ Time View

বারো হাজার টন পাম তেল নিয়ে আরো একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। ‘এমটি সুমাত্রা পাম’ নামের জাহাজটি আজ শুক্রবার সকালে বন্দরের বহির্নোঙ্গরে এসে পৌঁছায় বলে জানিয়েছেন বন্দর সচিব ওমর ফারুক। টি কে গ্রুপ এই তেল আমদানি করেছে।

ওমর ফারুক বলেন, ‘গত ২৯ এপ্রিল থেকে আজ পর্যন্ত মোট পাঁচটি জাহাজ চট্টগ্রাম বন্দরে তেল নিয়ে এসেছে। এর মধ্যে আজ এমটি সুমাত্রা নামে একটি জাহাজ ১২ হাজার টন পাম তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। আগামীকাল জাহাজটি থেকে তেল খালাসের কাজ শুরু হবে।’

বন্দর সচিব আরও বলেন, ‘গত এক সপ্তাহে পাঁচটি জাহাজে মোট ৬০ হাজার টন তেল এসেছে। এর মধ্যে চারটি জাহাজে আসা ৪৮ হাজার টন তেল খালাসের কাজ চলছে। ইন্দোনেশিয়া তেল রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করার আগেই জাহাজগুলো ওই জলসীমা ত্যাগ করে।’

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল ইন্দোনেশিয়া পাম তেল রপ্তানি বন্ধ করে দেয়। নিষেধাজ্ঞার আগে এই তেল আমদানির ঋণপত্র (এলসি) খোলা হয়েছিল। নিষেধাজ্ঞা কার্যকরের আগেই জাহাজগুলো ওই দেশের জলসীমা ত্যাগ করে। এর মধ্যে বৃহস্পতিবার এমটি সানজিন ৩০২৫ জাহাজে করে ১২ হাজার ২০০ টন, এর আগে গত শনিবার এমটি অউ তৌরুজ নামের জাহাজে করে ৩ হাজার ৩০০ টন পাম তেল চট্টগ্রামে নিয়ে আসা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ