1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

অনেক দেশে সয়াবিন তেলের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে : কাদের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ৫৫ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অনেক দেশে সয়াবিন তেলের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। ইউক্রেন যুদ্ধের কারণে তেলের দামে এর প্রভাব পড়ছে। তেল, জ্বালানিসহ সবকিছুর দামই সারা বিশ্বে ঊর্ধ্বমুখী। বাংলাদেশ তো কোনো আইসোলেটেড জায়গা না। কাজেই এর প্রভাব সব জায়গায় পড়বে।

আজ শুক্রবার (৬ মে) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড ৬ লেনে উন্নীতকরণ প্রকল্প পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, মানুষ কষ্ট পাবে না। শেখ হাসিনা একজন ক্রাইসিস ম্যানেজার। তিনি করোনা সংকটের সময়েও তার দূরদর্শিতাকে কাজে লাগিয়ে দেশকে বাঁচিয়েছেন। এটা মোকাবিলা করার সাহস ও সততা আমাদের প্রধানমন্ত্রীর রয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের কথার জবাবে ওবায়দুল কাদের বলেন, আসল কথা হলো, মানুষ যদি আনন্দ পায় বিএনপি তখন কষ্ট পায় তাদের গায়ে জ্বালা হয়।

মন্ত্রী বলেন, ঈদে মানুষের আনন্দটা হাসিমুখে দেখেছি। রাস্তা থেকে যাত্রীদের টেলিফোন পাইনি, ঘরমুখো মানুষের কান্না ভোগান্তি হয়নি। এ কারণে আমি খুব খুশি। যে কারনে ঈদটা ভালোই কেটেছে। বাড়িতে অনেক দিন পরে গিয়েছি, বাবা-মায়ের কবর জিয়ারত করেছি। সেখানে বহু মানুষের ঢল নেমেছিল।

এবার ঈদ যাত্রা স্বস্তির হওয়ার পেছনে কারণ হলো, সড়কের অবস্থা অতীতের যে কেন সময়ের চেয়ে ভালো। দ্বিতীয়ত যারা হাইওয়ে পুলিশ আছেন, মালিক শ্রমিক, রোডস অ্যান্ড হাইওয়ে তারা সবাই সবার দায়িত্ব যথাযথ পালন করেছে।

উত্তরবঙ্গে রোডস অ্যান্ড হাইওয়ে নতুন প্ল্যান করে সেখানে ব্যবস্থা করেছে। তিনটা ফ্লাইওভার করা হয়েছে। নলকা ব্রিজটা অনেক বড় সমস্যা ছিল। এটা আমরা নতুন করে করেছি। এ কারণে এবার ঝুঁকিও কম ছিল।

লিংকরোড প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এটা শামীম ওসমানের দীর্ঘদিনের চাওয়া। এখানে ছয় লেনের রাস্তা হবে। ৩৬৪ কোটি ২৫ লাখ টাকা ব্যায়ে আগামী বছরের মধ্যে আমরা কাজটা করছি। এ কাজ জনস্বার্থে। কাজেই সেনাবাহিনীসহ যাদেরই জায়গা আছে তাদের সঙ্গে আলোচনা করব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ