1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

ইউরোপা লিগ ফাইনালে ফ্রাঙ্কফুর্ট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ৫৯ Time View

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন গুঁড়িয়ে দেওয়া আইন্ত্রাখট ফ্রাঙ্কফুর্ট উঠে গেল ইউরোপা লিগ ফাইনালে। ৪২ বছরে প্রথমবার এ প্রতিযোগিতার শিরোপা নির্ধারণী মঞ্চে জার্মানরা।

বৃহস্পতিবার সেমিফাইনালের দ্বিতীয় লেগে ১০ জনের ওয়েস্ট হ্যামকে ১-০ গোলে হারিয়েছে ফ্রাঙ্কফুর্ট। দুই লেগ মিলিয়ে ৩-১ গোলের অগ্রগামিতায় তারা ফাইনালে।

৪৮ হাজার দর্শকের সামনে রাফায়েল বোরে ২৬তম মিনিটে একমাত্র গোল করেন। এই একটি গোলই গড়ে দেয় ম্যাচের পার্থক্য। গত সপ্তাহে প্রথম লেগে ২-১ গোলে হেরেছিল ইংলিশ ক্লাব।

বেশিরভাগ সময় ১০ জন নিয়ে খেলতে হয়েছে ওয়েস্ট হ্যামকে। ১৯ মিনিটে জেনস পিটারকে ফাউল করে লাল কার্ড দেখেন অ্যারন ক্রেসওয়েল। তারপর থেকে ইংলিশ ক্লাবটি নখদন্তহীন। এমনকি তাদের কোচ ডেভিড ময়েসও ৭৯তম মিনিটে লাল কার্ড দেখেন হতাশায় ক্ষুব্ধ হয়ে বলে লাথি দিয়ে।

জার্মানরা শেষবার ইউরোপিয়ান ফাইনাল খেলেছিল ১৯৮০ সালে। আগামী ১৮ মে তারা মুখোমুখি হবে রেঞ্জার্সের, স্কটিশ দলটি বিদায় করেছে আরবি লাইপজিগকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ