1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম ১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী

মালাইকা-অর্জুনের অসম প্রেম গড়াচ্ছে বিয়েতে!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ৮৫ Time View

সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে বেশ জমিয়ে চলছে তাদের অসমবয়সী প্রেম। বলিউডে তাদের জুটি নিয়ে চর্চাও কম নেই। ক’দিন আগে তাদের বিচ্ছেদের গুজবে তোলপাড় হয়েছিল বি-টাউন। সেসব পেরিয়ে এবার এলো নতুন খবর।

বিয়ে করতে যাচ্ছেন মালাইকা অরোরা ও অর্জুন কাপুর। শিগগিরই নাকি সাত পাক ঘুরতে চলেছেন তারা।অভিনেত্রীর কথায় অন্তত এমন ইঙ্গিতই পাওয়া গেল।

গত কয়েক বছর ধরেই সম্পর্কে অর্জুন এবং অভিনেতা আরবাজ খানের প্রাক্তন স্ত্রী মালাইকা। আরবাজের সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্যে বিচ্ছেদের পর থেকেই অর্জুন-মালাইকার সম্পর্ক নিয়ে দেদার আলোচনা বলিপাড়ায়। সম্পর্কের কথা কখনও লুকোননি মালাইকা-অর্জুনও।

নেটমাধ্যমে তাদের ছবি-ভিডিওই তার প্রমাণ। তবে বিয়ে বা সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে এর আগে কোনোদিনই মুখ খোলেননি দু’জনের কেউই।

এত দিন পরে এই প্রথম বিয়ের ইঙ্গিত মালাইকার কথায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, ‘আমাদের সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, আমরা আগামীতে একসঙ্গে কাটাতে চাই। তা নিয়ে নিজেদের কোনো দ্বন্দ্ব নেই। আমরা এখন যেখানে দাঁড়িয়ে, তাতে দু’জনেই ভবিষ্যৎ নিয়ে ভাবনাচিন্তা করছি।

তা নিয়ে নিয়মিত আলোচনাও করছি। নিজেদের সম্পর্কের পরিণতি নিয়ে আমাদের ভাবনাগুলোও এক। আগামীতে একসঙ্গে কাটানো একটা সুন্দর জীবন চাই দু’জনেই। আমি ওর সঙ্গেই বুড়ো হতে চাই!’

মালাইকার দাবি, অর্জুনের সঙ্গে এই সম্পর্কে নিজেকে খুব নিরাপদ লাগে তার। একে অন্যের প্রতি টান, ভালবাসা সেই সম্পর্কের পুরোটা জুড়ে রয়েছে। তারা প্রত্যেকটা দিন কাটান গভীর প্রেমে। তবে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে এখনই এর বেশি আর কিছু বলতে নারাজ অভিনেত্রী।

এর আগে আরবাজ খানের সঙ্গে বহু বছর সংসার করেছেন মালাইকা। উনিশ বছরের একটি ছেলেও রয়েছে তাদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ