1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

এপ্রিলে ১৪৩ কোটি টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ৫০ Time View

গত এপ্রিল মাসে অভিযান চালিয়ে ১৪৩ কোটি এক লাখ ২৮ হাজার টাকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্য সামগ্রী, অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে বিজিবি।

বৃহস্পতিবার (৫ মে) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ হওয়া মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১৫ লাখ ৯৩ হাজার ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ কেজি ১৯২ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৭ কেজি ১৫০ গ্রাম হেরোইন, ৪ কেজি আফিম, ২২ হাজার ৮৫৪ বোতল ফেনসিডিল, ১০ হাজার ৩৮৬ বোতল বিদেশি মদ, ৪ হাজার ৬০৮ ক্যান বিয়ার, ২ হাজার ৫৭১ কেজি গাঁজা, ৫০ হাজার ১০২টি ইনজেকশন, ৫ হাজার ৪৪টি ইস্কাফ সিরাপ, ৫৬৭ বোতল এমকেডিল/কফিডিল, ২ লাখ ৬৩ হাজার ৫১৬ পিস বিভিন্ন প্রকার ওষুধ, ২৫ হাজার ৬০৫টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ২ বোতল এলএসডি ও ৮৬ হাজার ১৬৩টি অন্যান্য ট্যাবলেট।

জব্দ হওয়া অন্যান্য দ্রব্যের মধ্যে রয়েছে- ১৫ কেজি ৯৫৪ গ্রাম স্বর্ণ, ২৬ কেজি রূপা, ৩ লাখ ১০ হাজার ৩০টি কসমেটিক্স সামগ্রী, ৪৪ হাজার ২৪০টি ইমিটেশন গহনা, ২০ হাজার ৫১টি শাড়ি, ৪ হাজার ৫৮৩টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ১ হাজার ২০৬টি তৈরি পোষাক, ২ হাজার ৯২৫ ঘনফুট কাঠ, ৭ হাজার ২৮ কেজি চা পাতা, ৩০ হাজার ৪৫০ কেজি কয়লা, ৩টি কষ্টি পাথরের মূর্তি, ১৪টি ট্রাক/কাভার্ডভ্যান, ৫টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ৮টি পিকআপ, ২৭টি সিএনজি/ইজিবাইক ও ৭৩টি মোটরসাইকেল।

বিজিবির অভিযানে ২টি পিস্তল, ৪টি গান, ২১ রাউন্ড গুলি ও ৩ কেজি ৪০০ গ্রাম গান পাউডারও উদ্ধার হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এছাড়াও সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৫১ জন চোরাচালানীকে ও অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৪৫ জন বাংলাদেশি নাগরিক ও ৯ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ