1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

আইন মেনেই হাজী সেলিম বিদেশ গেছেন-আসছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ৫২ Time View

দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ড নিয়ে বিদেশ যাওয়া হাজী সেলিম আইন মেনেই বিদেশ গেছেন ও ফিরে এসেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (৫ মে) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি (হাজী সেলিম) খুব ইমার্জেন্সি চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছিলেন। আবার ফেরত এসেছেন। আইনগতভাবে যেটুকু প্রশ্ন আসে ও আমাদের হাইকোর্ট থেকে যে নির্দেশনা ছিল সেটি সামনে রেখেই তিনি গিয়েছিলেন। নিশ্চয়ই তিনি একজন সংসদ সদস্য ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন মাথায় রেখেই তিনি গিয়েছিলেন।

তিনি বলেন, আপনারা জানেন হাইকোর্টের রায় আছে, সেটি অফিসিয়ালি ইমপ্লিমেন্ট হওয়ার আগেই তিনি গেছেন, আবার চলে এসেছেন।

এর আগে শনিবার সন্ধ্যায় দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ড নিয়ে থাইল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়েন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য (এমপি) হাজী মোহাম্মদ সেলিম। পরে বৃহস্পতিবার দুপুরে দেশে ফেরেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ