1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

২০ হাজার কোটি টাকার টিকা বিনামূল্যে পেয়েছে বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মে, ২০২২
  • ৫৯ Time View

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে বিশ্বে যে কয়েকটি দেশ বিনামূল্যে করোনার টিকা পেয়েছে বাংলাদেশ এর মধ্যে প্রথম। তারা দেখেছে বাংলাদেশ সঠিকভাবে টিকা ব্যবহার করেছে। কোনো টিকা নষ্ট করেনি এবং টিকা দেওয়ার সক্ষমতাও আছে। ডব্লিউএইচও বাংলাদেশকে সবচেয়ে বেশি টিকা দিয়েছে। যার বাজার মূল্য ২০ হাজার কোটি টাকারও বেশি। এই টিকা আমরা বিনামূল্যে পেয়েছি।

বুধবার (৪ মে) দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ার শুভ্র সেন্টারে ঈদুল ফিতর উপলক্ষে এক শুভেচ্ছা বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, করোনার সংক্রমণ ঠেকানো কোনো যাদুমন্ত্রের মাধ্যমে হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ দিক-নির্দেশনায় ও আল্লাহর রহমতে আমরা আজ করোনা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।

জাহিদ মালেক বলেন, আমরা করোনা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি, টিকা গ্রহণ করেছি বিধায় দেশে স্বাচ্ছন্দ্যের সঙ্গে ঈদ উৎযাপন করতে পেরেছি।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতি চালু আছে। ৬ শতাংশ জিডিপি আছে। যে সমস্ত দেশে করোনা নিয়ন্ত্রণে নেই সেদেশের অর্থনীতি মন্দার দিকে। পৃথিবীতে যে সমস্ত দেশের অর্থনীতি চাঙা আছে বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম।

এসময় জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌর মেয়র মো. রমজান আলী, আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা, জেলা ও উপজেলা পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ