1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আইনমন্ত্রীকে সভাপতি করে সরকারি ক্রয় কমিটি পুনর্গঠন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রথম জানাজা সম্পন্ন ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার রুদ্ধশ্বাস ম্যাচে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টাইগারদের সম্ভাব্য একাদশ আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যু অডিটের নামে অর্থ আদায়ের প্রতারণা, করদাতাদের সতর্ক করল এনবিআর ব্যাংকিং খাতে আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সুশাসনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে : গভর্নর এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি

তার মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না : হানিফ

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মে, ২০২২
  • ৭২ Time View

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, যিনি ক্ষমতায় থাকতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গ্রেনেড হামলা করে বিরোধীদলীয় নেত্রীকে হত্যার চেষ্টা করেন তার মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।

বুধবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন হানিফ।

গণতন্ত্র ফিরিয়ে আনা এবং দেশকে মুক্ত করার খালেদা জিয়ার আহ্বানের প্রেক্ষিতে মাহবুবউল আলম হানিফ বলেন, বেগম জিয়ার হাত থেকেই দেশের মানুষ গণতন্ত্রকে রক্ষা করেছে। বিএনপি ২০০১ থেকে ২০০৬ সালে ক্ষমতায় থাকতে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া, আহসানউল্লাহ মাষ্টারসহ আওয়ামী লীগের ২৬ হাজার নেতা- কর্মীকে হত্যা করেছিল।
তাদের মুখে গণতন্ত্রের কথা এবং যিনি নিজে দুর্নীতির দায়ে দণ্ডিত কারাগারে আছেন, তার মুখে এসব কথা হাস্যকর।

ইসির ওপর বিএনপির অনাস্থার বিষয়ে লতিফুর রহমান ও ইয়াজউদ্দিনের নাম উল্লেখ করে হানিফ বলেন, রাষ্ট্রক্ষমতা দখল করে রাখতে যাদের ব্যবহার করছেন তাদের ওপর বিএনপির আস্থা ছিলো। তিনি বিএনপিকে জনগণের ওপর আস্থা রাখতে বলেন।

এসময় স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ