1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম ১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী

সড়ক দুর্ঘটনায় আহত ‘আশিক বানায়া আপনে’ ছবির নায়িকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ৭৫ Time View

সম্প্রতি গাড়ির ব্রেক ফেল করে দুর্ঘটনার শিকার হয়েছিলেন মালাইকা অরোরা। এবার গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হলেন বাঙালি অভিনেত্রী তনুশ্রী দত্ত। পায়ে চোট পেয়েছেন তিনি। বেশ কিছু সেলাই লেগেছে।

জানা গেছে, গতকাল ২ মে মহাকাল দর্শন করতে যাচ্ছিলেন তনুশ্রী। এসময় গাড়ির ব্রেক নষ্ট হয়ে যায় রাস্তায়। তার পরেই দুর্ঘটনা। সে কথা নিজেই জানিয়েছেন বলি নায়িকা।

ইনস্টাগ্রামে পরপর কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন মন্দির প্রাঙ্গনে। মাথায় লাল টিকা এবং হলুদ লাগানো। শেষের ছবিতে কেবল তাঁর পা দেখা যাচ্ছে। পা কেটে রক্ত পড়ছে।

ছবির সঙ্গে তনুশ্রী লিখেছেন, ‘ঘটনাবহুল দিন ছিল আজ! শেষ মেশ মহাকাল দর্শন করতে পেরেছি। পথে গাড়ির ব্রেক ফেল করে যায়। কয়েকটি সেলাই পড়েছে। জয় শ্রী মহাকাল!’

গত মাসে ফ্যাশন ইভেন্ট থেকে ফেরার সময়ে দুর্ঘটনার মুখোমুখি হন মালাইকা। মুম্বই-পুণে হাইওয়ের ৩৮ কিমি পয়েন্টে খোপোলির কাছে তাঁর গাড়ির সঙ্গে আরও দু’টি গাড়ির সংঘর্ষ হয়। চোখের তলায় আঘাত পেয়েছিলেন তিনি। এক দিন হাসপাতালে রেখে তাঁর চিকিৎসা চলে। তার পরে তনুশ্রীর এই দুর্ঘটনার খবর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ