1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
স্নাতক পাশেই চাকরি দেবে কমিউনিটি ব্যাংক | Boishakhi Online কর্মী নেবে সীমান্ত ব্যাংক, আবেদন অনলাইনে সারা দেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা আয়োজন প্রদীপের আলোয় ভাগ্য বদলানোর স্বপ্ন রংপুরের কুমারপল্লিতে সৌদি আরবে বিমানবন্দরে বিধিনিষেধ, ১৮০ ফ্লাইটের ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে হৃদয়ের অপরাজিত ২৪২, লিড নিয়ে ৩৮৬ রানে থামল বাংলাদেশ ‘দফাদার কিংবা মহল্লাদার নয়, এখন থেকে আপনারা গ্রাম পুলিশ’ গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’ ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা

সুস্থ থেকেও মৃত্যুশয্যায় মিঠুন চক্রবর্তী!

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মে, ২০২২
  • ৭৯ Time View

তিনি আছেন বাড়িতেই। সুস্থই আছেন। ভালো আছেন। এদিকে খবর ছড়িয়েছে শারীরিক অবস্থা ভালো নয় ডিস্কো ড্যান্সার’খ্যাত তারকা মিঠুন চক্রবর্তী। কেউ কেউ তো দাবি করছেন মিঠুন মৃত্যুশয্যায়। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

অভিনেতার অনেক ভক্ত-অনুরাগীদের পাশাপাশি ও অভিনয় এবং রাজনীতির অনকে সহযোগীরাও তিনি অসুস্থ জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন।

তবে মিঠুন চক্রবর্তীর পরিবার ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছে, অভিনেতা ভালো এবং সুস্থ আছেন।

হাসপাতালের বেডে শুয়ে থাকা অভিনেতার ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা পোস্টে অনেকেই দ্রুত আরোগ্য কামনা করেছেন অভিনেতার। এ ছবিটি কিছুদিন আগের। যখন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সামান্য সমস্যা নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। কিন্তু কয়েক ঘণ্টা ভর্তি রাখার পরে চিকিৎসকরা মিঠুন চক্রবর্তীকে বাড়ি যাওয়ার ছাড়পত্র দেন।

শিরদাঁড়ার যন্ত্রণায় ভুগছিলেন মিঠুন। মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হয় তার। পরে পরিস্থিতির গুরুত্ব বুঝে চিকিৎসকরা হাসপাতালে ভর্তি করে নেন অভিনেতাকে।

বেঙ্গালুরুর হাসপাতালে ভর্তি থাকার সময়ের সেই ছবিটিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর সেটিই এ গুজব ছড়িয়ে পড়ার অন্যতম কারণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ