1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

ধোনির হাতে অধিনায়কত্ব ফিরিয়ে দিলেন জাদেজা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ৬১ Time View

চলতি আইপিএলের শুরুর আগেই শিরোপাধারী চেন্নাই সুপার কিংস জানিয়ে দিয়েছিল, রবীন্দ্র জাদেজা হচ্ছেন দলটির অধিনায়ক। মূলত নতুন নেতৃত্ব তুলে আনতে মহেন্দ্র সিং ধোনি সরে দাঁড়ানোর কারণেই এই সিদ্ধান্ত নিয়েছিল চেন্নাই। তবে জাদেজার অধীনে শুরুটা মোটেও ভালো হয়নি শিরোপাধারী চেন্নাই সুপার কিংসের। এর ফলে অধিনায়কত্বটা আবারও মহেন্দ্র সিং ধোনির কাছেই ফিরিয়ে দিয়েছেন জাদেজা। চেন্নাই অধিনায়ক নিজেও পারফর্ম করতে পারছিলেন না। সে কারণে নিজের খেলাতে মনোযোগ দিতেই মূলত অধিনায়কত্বটা ছেড়ে দিয়েছেন তিনি, সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে চেন্নাই কর্তৃপক্ষ।

মৌসুম শুরুর পর থেকেই একের পর এক ব্যর্থতার মুখে পড়েছে চেন্নাই। এখন পর্যন্ত খেলেছে আটটি ম্যাচ। জিতেছে মাত্র দু’টি ম্যাচে। এর ফলে চার পয়েন্ট নিয়ে তালিকার নবম স্থানে রয়েছে দলটি। তাদের অবস্থান এখন মুম্বাইয়ের ঠিক ওপরেই।

চেন্নাইয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, নিজের খেলায় আরও বেশি মনোযোগ দেওয়ার জন্য ধোনিকে আবার নেতৃত্বের দায়িত্ব নিতে বলেন জাডেজা। বৃহত্তর স্বার্থে ধোনি সেই দায়িত্ব নিতে রাজি হয়েছেন। সে কারণে আগামীকাল রোববার হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে আবারও চেন্নাইয়ের হয়ে টস করতে দেখা যাবে দলটিকে চার বার আইপিএল জেতানো অধিনায়ককে।

বিবৃতিতে চেন্নাইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ‘রবীন্দ্র জাদেজা তার খেলায় মনোযোগ দিতে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং এমএস ধোনিকে সিএসকে’র নেতৃত্ব দেওয়ার জন্য অনুরোধ করেছেন। ধোনি বৃহত্তর স্বার্থে সিএসকে নেতৃত্ব দিতে এবং জাদেজাকে তার খেলায় মনোযোগ দেওয়ার সুযোগ করে দিয়েছেন।’

অধিনায়কত্ব পাওয়ার পর থেকে জাদেজা পারফর্ম করতে ব্যর্থ। এরপর মাঠেও হারিয়েছিলেন কর্তৃত্ব। তিনি অধিনায়ক হলেও মাঠের সিদ্ধান্তগুলো ধোনিকেই নিতে দেখা যাচ্ছিল শেষ কিছু দিনে। অঘোষিত অধিনায়ক ছিলেন মৌসুমের শুরুর অংশে। আজকের এই ঘোষণার পর আবার মূল অধিনায়কই হলেন ধোনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ