1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

আন্দোলনের হুমকি দিয়ে লাভ হবে না : হানিফ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ৬০ Time View

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, দেশের ৮০ থেকে ৯০ শতাংশ মানুষ শেখ হাসিনার পক্ষে রয়েছে। সুতরাং এই দলের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের হুমকি দিয়ে কোন লাভ হবে না। আর আন্দোলনের নামে কোন নাশকতা হলে তা কঠোর হস্তে দমন করা হবে।

আজ শনিবার (৩০ এপ্রিল) কুষ্টিয়া ডিসিকোর্টে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কার্যালয়ে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগীতায় জেলা প্রশাসনের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না বিএনপি নেতাদের এমন বক্তব্যের জাবাবে মাহবুব উল আলম হানিফ বলেন, তত্ত্বাবধায়ক সরকার কোন সাংবিধানিক ব্যবস্থা নয়, এটা গণতান্ত্রিক পদ্ধতিরও কোন অংশ নয়। এটা আনতে হয়েছিলো শুধুমাত্র বিএনপির মত অগনতান্ত্রিক দল ক্ষমতা হস্তান্তরে অনিহা প্রকাশের কারনে।

তিনি বলেন, তত্ত্বাবধায় সরকারের রূপরেখায় উল্লেখ ছিলো পরপর তিনবার তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। সেটা হয়েছে। তবে পরাজিত দলগুলো এই নির্বাচনগুলো অভিযুক্ত করেছে। তাই চুক্তি অনুযায়ী তত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে। উচ্চ আদালতও তত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ বলেছে। এটা নিয়ে কথা বলা যুক্তিযুক্ত নয়।

ঈদ সামগ্রী বিতরনের সময় জেলা প্রশাসক সাইদুল ইসলাম, পুলিশ সুপার খায়রুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। দুই শতাধীক নিম্ন আয়ের মানুষকে ঈদ সামগ্রী দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ