1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

আদিত্যের নতুন ছবির ট্রেলার প্রকাশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৮৫ Time View

বলিউড অভিনেতা আদিত্য রয় কাপুর। যিনি ‘আশিকি ২’ সিনেমা দিয়ে আত্মপ্রকাশ করেন। মন জয় করে নেন ভক্তদের। এবার আসছে তার অ্যাকশন-থ্রিলার ছবি ‘ওম: দ্য ব্যাটেল উইইন’।

এ ছবিতে আদিত্যের সঙ্গে আছেন সঞ্জনা সাঙ্ঘি।

সিনেমাটির ঘোষণা দেওয়ার পর থেকে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন। নির্মাতা জি স্টুডিওস এবং আহমেদ খান কয়েক মাস আগে আদিত্যের রুক্ষ চেহারার একটি আভাস দিয়েছিলেন। ২৮ এপ্রিল ট্রেলারটি প্রকাশ হয়েছে।

সিনেমাটিতে আদিত্য প্রথমবারের মতো একজন সৈনিকের ভূমিকায় অভিনয় করছেন।

আদিত্য বলিউড হাঙ্গামাকে তার শুটিংয়ের দিনগুলো এবং কঠোর ব্যায়াম সম্পর্কে জানিয়েছেন। তার ভাষ্য, ‘এটি একটি অবিশ্বাস্য যাত্রা ছিল এবং আমার সমস্ত ভক্তদের সাথে সিনেমাটির ট্রেলার শেয়ার করতে পেরে অনেক আনন্দিত।

এটি এমন একটি প্রচেষ্টা যা চ্যালেঞ্জিং ছিল। এর জন্য আমার পরিচালক এবং প্রযোজকদের ধন্যবাদ জানাই। আমি আশা করি আমার ভক্তদের ভালো লাগবে।’

পরিচালক কপিল ভার্মা বলেছেন, ‘হিন্দি চলচ্চিত্রের জগতে এটি আমার প্রথম উদ্যোগ। আমার প্রথম কাজ এবং এটি এখন পর্যন্ত একটি অবিশ্বাস্য যাত্রা। আশা করছি সবার সিনেমাটি ভালো লাগবে।’

সিনেমাটি চলতি বছরের ১ জুলাই মুক্তি পাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ