1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

যুক্তরাষ্ট্র থেকে আসছে আরও ৩০ লাখ ডোজ ফাইজারের টিকা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৪৯ Time View

বাংলাদেশের জনগণের জন্য করোনাভাইরাস প্রতিরোধী আরো ৩০ লাখ ডোজ ফাইজারের টিকা উপহার দিচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৯ এপ্রিল) ঢাকায় মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

নতুন ৩০ লাখ ডোজ টিকা বাংলাদেশে পৌঁছালে যুক্তরাষ্ট্রের সহায়তা হিসেবে প্রাপ্ত টিকার মোট সংখ্যা হবে ৬ কোটি ৪০ লাখ ডোজে।

দূতাবাসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, এই চালানে ফাইজার টিকায় ‘রেডি-টু-গো’ নামে নতুন একটি ফর্মুলা ব্যবহার করা হয়েছে। ফলে এটি প্রয়োগের আগে কোনো ‘ডাইলুয়েন্টের’ সঙ্গে মিশ্রণের প্রয়োজন হয় না। এতে টিকাটি সরাসরি ব্যবহার করা যায়। এছাড়া এই নতুন টিকা ন্যূনতম কোল্ড-চেইনের মাধ্যমে দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করা যায়।

বাংলাদেশ সরকার পরিচালিত করোনা টিকার বুস্টার ডোজ প্রয়োগের অভিযানকে আরও গতিশীল করার সমর্থনে যুক্তরাষ্ট্র এই টিকা পাঠাচ্ছে বলেও বিবৃতিতে জানানো হয়।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ২০২২ সালে বিশ্বব্যাপী শতকোটি ডোজ করোনার টিকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বাংলাদেশে করোনাভাইরাস প্রতিরোধেও সক্রিয়ভাবে অংশ নিয়েছে দেশটি। টিকা উপহার দেওয়ার পাশাপাশি টিকার সঠিক ব্যবস্থাপনা ও সঠিক পদ্ধতিতে টিকাদান বিষয়ে সাত হাজারের বেশি বাংলাদেশি স্বাস্থ্যসেবা দানকারীকে প্রশিক্ষণ দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ