1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ইডিসিএলের এমডি সামাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাবেক ঢাকা মহানগর আদালতের পিপি আব্দুল্লাহ আবুর দেশত্যাগে নিষেধাজ্ঞা মাদকমুক্ত সমাজ গড়ে তুলবো: ঝালকাঠি ২ আসনের বিএনপি প্রার্থী ইলেন ভূট্টো ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় ২ জন নিহত : কর্তৃপক্ষ বিএনপি নারীর সম্মান, অধিকার ও ক্ষমতায়নে বিশ্বাসী : সেলিমা রহমান প্রথম গ্র্যামি পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ দালাই লামার নির্বাচিত হলে ক্রীড়াঙ্গন নিয়ে বড় পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি : আমীর খসরু ‘মাদার অব ডেমোক্রেসি-বেগম খালেদা জিয়া পরিষদ’ নামে ভুয়া সংগঠনের কার্যালয় উচ্ছেদ করলেন বিএনপি প্রার্থী মিনু পুরুষই নারীর পরিচালক এই বিশ্বাস মেনেই তারা রাজনীতিতে এসেছেন বললেন সেক্রেটারি নূরুন নেসা অফিস, আদালত ও হাসপাতালের ১০০ মিটারের মধ্যে হর্ন বাজানো নিষিদ্ধ: ডিএমপি

গাবতলী বাস টার্মিনালে সার্বিক পরিস্থিতি ভালো : পুলিশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ৪৭ Time View

ঈদ উপলক্ষে ঢাকা ছাড়তে শুরু করেছেন রাজধানীবাসী। ঈদের সময় নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকে কিছুসংখ্যক দুষ্কৃতকারী। তবে এখন পর্যন্ত গাবতলী ও এর আশপাশ এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন দারুস সালাম থানার পেট্রোল অফিসার হারুনুর রশিদ।

আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাজধানীর গাবতলী বাস টার্মিনালে পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

হারুনুর রশীদ বলেন, আজ কর্মদিবসের শেষ দিন। এখন পর্যন্ত রাজধানীতে তেমন একটা যানজট চোখে পড়েনি। তবে আজ বিকাল বা সন্ধ্যা নাগাদ এবং শুক্রবার ও শনিবার অনেক বেশি চাপ হবে বলে আমরা আশা করছি। এই চাপের মধ্যে যেন কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা অজ্ঞান পার্টির খপ্পরে কেউ না পড়ে সেজন্য আমরা সজাগ রয়েছি।

তিনি বলেন, আমাদের কাছে এখনো পর্যন্ত বড় ধরনের কোনো অভিযোগ আসেনি। বাসের কাউন্টার থেকে এমন কোনো অভিযোগ আসেনি বা কোন বাস এই অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে না। সরকারের দ্বারা নির্ধারিত ভাড়ার সবাই নিচ্ছে।

আশা করি, এবারের ঈদে সবাইকে নিরাপত্তা দিতে আমরা সফল হবো বলেন তিনি।

এদিকে রাজধানীর গাবতলী বাস কাউন্টারে গিয়ে দেখা যায়, সকাল থেকেই যারা ঈদের অগ্রিম টিকিট কেটেছিল তারা ধীরে ধীরে এসে তাদের নির্ধারিত বাসে করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। যদিও কোন বাসে সিট খালি না থাকায় অনেকেই টিকিট কিনতে এসে ফেরত যাচ্ছেন। অনেকে টিকিট না পেয়ে ভেঙে ভেঙে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

গাবতলী বাস টার্মিনাল এর হানিফ পরিবহনের কাউন্টার মাস্টার মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন, আজ কর্মদিবসে শেষ দিন। অফিস করে বিকেলের দিকে রওনা দিবেন। আমাদের বাঁশগুলা সব প্রস্তুত রাখা হয়েছে। আমরা যাত্রীদের সর্বোচ্চ ভালো সার্ভিস দিতে প্রস্তুত। কোন ধরনের অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। আর এখন পর্যন্ত বাস সঠিক টাইমে ছেড়ে যাচ্ছে। তবে কাল বা পরশুর দিকে হয়তো ফেরিঘাটে ভিড় থাকার কারণে কিছুটা এদিক-সেদিক হতে পারে তবে এখনও নিশ্চিত করে তা বলা যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ