1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

কান চলচ্চিত্র উৎসবের বিচারক দীপিকা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৭১ Time View

আগামী ১৭ মে শুরু হচ্ছে ৭৫তম কান চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবের ৯ বিচারকের তালিকায় জায়গা করে নিয়েছেন বলিউডের তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতে উৎসবটির অফিসিয়াল ওয়েবসাইটে বিচারকদের নাম প্রকাশ করা হয়েছে। সেখানেই উৎসবের মূল প্রতিযোগিতা শাখার বিচারকদের তালিকায় রয়েছে বলিউড অভিনেত্রীর নাম।

এবারের মূল প্রতিযোগিতা শাখায় বিচারকদের প্রধান ৬২ বছর বয়সী ফরাসি অভিনেতা ভানসেন্ত লান্দন। তিনি ২০১৫ সালে ৬৮তম কান উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন।

ভানসেন্ত লান্দনের নেতৃত্বে দীপিকাসহ আটজন বিচারকের দায়িত্ব পালন করবেন। বাকিরা হলেন ব্রিটিশ অভিনেত্রী-নির্মাতা রেবেকা হল, সুইডিশ অভিনেত্রী নুমি রাপেস, ইতালিয়ান অভিনেত্রী-নির্মাতা জাজমিন ত্রিঙ্কা, ইরানি পরিচালক আসগর ফারহাদি, ফরাসি পরিচালক লাজ লি, আমেরিকান পরিচালক জেফ নিকোলস এবং নরওয়ের পরিচালক ইওয়াকিম ত্রিয়ের।

স্বর্ণপামসহ সামনের সারির পুরস্কারগুলো কারা জিতবে, সেই বিচারকাজের গুরুদায়িত্ব পালন করবেন এই বিচারকরা। এছাড়া বিচারক জাজমিন ত্রিঙ্কা পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ‘মারসেল’! নির্বাচিত হয়েছে স্পেশাল স্ক্রিনিং শাখায়।

ভারতীয় অভিনেত্রীদের মধ্যে ২০০৫ সালে কান উৎসবে মূল প্রতিযোগিতা শাখায় বিচারকের দায়িত্ব পালন করেন নন্দিতা দাস। এরপর ২০১৩ সালে কানের মূল প্রতিযোগিতা শাখায় বিচারক হন বিদ্যা বালান। এবার এ তালিকায় যোগ হলো দীপিকার নাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ