1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

ক্ষমতায় থাকতে রেল বন্ধ করার ষড়যন্ত্র করেছিল বিএনপি : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৪৮ Time View

ক্ষমতায় থাকতে বিআরটিসির মতো রেল বন্ধ করার পরিকল্পনাও করেছিল বিএনপি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার সকালে রেল মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা জানান তিনি।

মুজিববর্ষ উপলক্ষে একটি ব্রডগেজ ও একটি মিটারগেজ কোচ নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘর এবং উন্নয়ন প্রকল্পের আওতায় সংগৃহীত ৩০টি মিটারগেজ ও ১৬টি ব্রডগেজ কোচ লোকোমেটিভের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যেকোনো দুর্যোগের রেল বাংলাদেশের মানুষকে সেবা অব্যাহত রাখায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, মাত্র সাড়ে তিন বছরের মধ্যেই রেলসহ সব দেশকে পুনর্গঠন করেছিলেন জাতির পিতা। কিন্তু ক্ষমতা দখল করে রেলকে বন্ধ করার পরিকল্পনা করেছিল বিএনপি।

দেশের মানুষের সেবা করাই সরকারের প্রধান লক্ষ্য এমনটি জানিয়ে সরকারপ্রধান বলেন, রেলও এখন লাভবান সেবায় পরিণত হয়েছে। বলেও মন্তব্য করেন তিনি।

ঘনবসতিপূর্ণ দেশে অল্প খরচে সহজে চলাচল ও পণ্য পরিবহনের বাহন ট্রেন। তাই যাত্রী পরিবহণ ও উৎপাদিত পণ্য বাজারজাত করতেই রেলকে সম্প্রসার করতেই কাজ করছে সরকার বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ