1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

বৃষ্টিতে ভিজে প্রেম করছেন জোভান-মেহজাবীন!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৭২ Time View

হঠাৎ বৃষ্টি নেমে এলো ব্যস্ত শহরে। আকাশ দৌড়ে আশ্রয় নেয় এক চায়ের দোকানে। সামনে তাকিয়ে দেখে গাড়ি থেকে একটি হাত বেরিয়ে বৃষ্টি ছুঁয়ে দিচ্ছে। অনামিকায় ছোট্ট একটা রিং। দৃশ্যটি থেকে মুগ্ধ হয়ে পড়ে আকাশ। প্রেমে পড়ে যায় অচেনা মেয়েটির।

এমন প্রেমময় গল্পটি লিখেছেন রাজীব আহমেদ। সেটি নিয়ে ঈদের বিশেষ নাটক নির্মাণ করেছেন অনন্য ইমন। ‘গ্রেট গার্লফ্রেন্ড’ নামের এই নাটকে আকাশ চরিত্রে অভিনয় করেছেন জোভান।

গল্পটি প্রসঙ্গে নাট্যকার রাজীব আহমেদ জানান, এই গল্পের শুরুটা বেশ কাব্যিক। তবে এরপরেই সেটি গড়ায় ছিনতাইকারী ও থানা-পুলিশে! নাটকটিতে জোভানের বিপরীতে মেঘলা চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী।

নির্মাতা অনন্য ইমন জানান, ‘এই গল্পটির মাধ্যমে পছন্দের মানুষটিকে খুঁজে পাওয়ার জন্য একজন যুবকের অসাধ্য সাধন দেখানো হয়েছে। গল্পটির বাঁকে বাঁকে অনেক টুইস্ট রয়েছে। আশা করছি দর্শকরা রোমাঞ্চিত হবে কাজটি দেখে।’ আসছে ঈদে সিএমভি’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে ‘গ্রেট গার্লফ্রেন্ড’ নাটকটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ