1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়া নন, স্বাধীনতার প্রথম ঘোষক ড. অলি আহমদ: চট্টগ্রাম সমাবেশে ডা. শফিকুর অর্থ আত্মসাৎ: মা-স্ত্রীসহ গায়ক নোবেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নারীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য দুঃখজনক: আমীর খসরু আমার আসনেই যদি ভয় দেখানো হয়, অন্যদের আসনে কী অবস্থা বুঝে নেন: নাহিদ ইসলাম ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১০ জনের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন মাওলানা ইউসুফ জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে মাগুরায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজধানীতে ৩ দিনব্যাপী লাইট ইঞ্জিনিয়ারিং এক্সপো উদ্বোধন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপির হটলাইন নম্বর চালু ইডিসিএলের এমডি সামাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আগামী নির্বাচনে আ’লীগের জয়ের কোনো বিকল্প নেই: আ জ ম নাছির

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৪১ Time View

২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে দেশের চলমান উন্নয়ন অগ্রগতির ধারাকে এগিয়ে নিতে আওয়ামী লীগের বিজয়ের বিকল্প কিছু নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

রোববার (২৪ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন চত্বর এলাকায় নগরীর যুবলীগ সদস্য খোরশেদ আলম রহমানের উদ্যোগে গরীব, দুস্থ ও রোজাদারদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চট্টগ্রামের সবকটি আসন উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে আমাদের এখন থেকে কাজ শুরু করতে হবে। আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে সরকারের সফলতার গল্প বলতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপমানসে বিএনপি নামক দলটি নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে আমাদের সর্বশক্তি দিয়ে মাঠে থাকতে হবে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় আয়োজিত ইফতার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর যুবলীগ সদস্য খোরশেদ আলম রহমান। সঞ্চালনায় ছিলেন মহানগর যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগ সদস্য মো. বেলাল আহমেদ, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রায়হান ইউসুফ, নগর সেচ্ছাবেবক লীগের সহ-সভাপতি সুজিত দাশ, যুবলীগ সদস্য তানভীর আহমেদ রিংকু, নঈম উদ্দীন খান, ওয়াহিদুল আলম শিমুল, সাইফুদ্দীন আহমেদ, মো. কায়সার, মো. কামরুজ্জামান, ফজলে হাসান চৌধুরী, ইশতেহার উদ্দীন পারভেজ, ইয়াসির আরাফাত, আকতারুজ্জামান রুমেল, আতিকুর রহমান, মো. মাসুম, টিপু শীল জয়দেব, আলাউদ্দীন বাপ্পী, রাশেদুল আলম, ছাত্রনেতা অসিউর রহমান, শাফফাত বিন আমিন ও অনিন্দ্য দেব প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ