1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

নিজের সম্পত্তির মালিকানা হারাচ্ছেন উইল স্মিথ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৭০ Time View

গত কয়েকদিন ধরেই শিরোনামে রয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা উইল স্মিথ। এবার অস্কার অনুষ্ঠান চলার সময় উপস্থাপক ও কৌতুকাভিনেতা ক্রিস রককে চড় মারার ঘটনায়। অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্ট অ্যান্ড সায়েন্স থেকে পদত্যাগ করেছেন অভিনেতা উইল স্মিথ। অস্কার পুরষ্কার থেকে ১০ বছরের নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন তিনি।

তবে শুধুমাত্র কর্মজীবনে নয় ব্যক্তিগত জীবনেও বেশ কয়েকটি সমস্যার মুখোমুখি হচ্ছেন স্মিথ। গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদন অনুসারে তিনি ও জাদা পিঙ্কেট শিগগিরই আলাদা হয়ে যাবেন।

ঘটনাটি তখন শুরু হয় যখন উইল ‘অস্কার ২০২২’ অনুষ্ঠান চলাকালীন কমেডিয়ান ক্রিস রককে চড় মেরেছিলেন। উপস্থাপনা করার এক পর্যায়ে রক তার স্ত্রী জাদার অসুস্থতা সম্পর্কে একটি রসিকতা করেছিলেন। যা জনপ্রিয়ভাবে অ্যালোপেসিয়া নামে পরিচিত। কিন্তু রকের এই রসিকতা পছন্দ হয়নি পারসুইট অফ হ্যাপিনেস অভিনেতার। অস্কারের মঞ্চেই চড় দিয়ে বসেন রকের গালে।

হিট ম্যাগাজিনের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, চড়কান্ড হওয়ার পর থেকে উইল স্মিথ এবং জাদা পিঙ্কেট স্মিথের মধ্যে সবকিছু ঠিকঠাক নেই। ম্যাগাজিনের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছেন, সম্পর্কের খারাপ সময় পার করছেন এই দম্পতি। এমনকি একে অপরের সঙ্গে কথা বলা থেকেও বিরত ছিল। যদিও তাদের সম্পর্কে কয়েক বছর ধরে টানাপোড়ন ছিল। তবে অস্কার কেলেঙ্কারির পর থেকে তা আরও বেশিই প্রবল হয়ে গিয়েছে।

উইল স্মিথ এবং জাদা পিঙ্কেট স্মিথের মধ্যে পরিস্থিতি সম্পর্কে বিশদভাবে জানিয়ে। একই সূত্র আরও বলছে, ‘যদি তারা আলাদা হয়ে যায়। তাহলে ক্যালিফোর্নিয়ার আইন অনুসারে উইলের ৩৫০ মিলিয়ন মার্কিন ডলারের। অর্ধেক পাওয়ারের অধিকারী হবে জাদা। বলা হচ্ছে এটি শোবিজের ইতিহাসে সবচেয়ে কুৎসিত বিবাহ বিচ্ছেদগুলির মধ্যে একটি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ