1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

সিদ্ধার্থ-কিয়ারার সম্পর্কে ভাঙন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৮১ Time View

বলিউডের অন্যতম আলোচিত জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। কিন্তু শোনা যাচ্ছে সম্প্রতি প্রেমের সম্পর্কের পাট চুকিয়ে ফেলেছেন তারা। এ তারকা জুটির ঘনিষ্ঠমহল সূত্রেই নাকি জানা গেছে এ খবর।

কখনও প্রেমের বিষয়ে আলোচনা করেননি সিদ্ধার্থ ও কিয়ারা। তবে তাদের মধ্যে যে ঘনিষ্ঠতা দেখা গেছে সেটি কারও নজর এড়ায়নি। ঠিক একইভাবে প্রেমের সম্পর্কের ইতি টানার প্রসঙ্গেও নিজে থেকে কিছু বলেননি তারা।

সিদ্ধার্থ ও কিয়ারার একট ঘনিষ্ঠ সূত্র তাদের সম্পর্কের ভাঙন প্রসঙ্গে বলেন, সিদ্ধার্থ-কিয়ারা আর একসঙ্গে নেই। পরস্পরের সঙ্গে দেখা সাক্ষাৎ বন্ধ। কেন এই সম্পর্ক ভাঙল? এর জবাব তো তাদের কাছেই কাছে। তবে সত্যি এই সম্পর্ক ভাঙাটা দুর্ভাগ্যজনক।

২০২১ সালে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল সিদ্ধার্থ-কিয়ারা অভিনীত সিনেমা ‘শেরশাহ’। এতে সিদ্ধার্থ-কিয়ারার রসায়ন সবার নজর কেড়েছিল।

পর্দার বাইরেও সিদ্ধার্থ-কিয়ারার ঘনিষ্ঠতা দেখে কারওই মনে হয়নি এই সম্পর্ক ভাঙতে পারে। এদিকে, মাস কয়েক আগে সিদ্ধার্থ নিজের বাবা-মায়ের সঙ্গেও কিয়ারাকে পরিচিত করিয়েছিলেন। তবে হঠাৎ করেই সব ওলটপালট!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ