1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকতে হবে : নাছিম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ৫৮ Time View

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত সম্বৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর কেআইবি কনভেনশন হলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, কৃষিবিদরা দেশের কৃষি উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ উপমহাদেশের কৃষি শিক্ষার সর্বপ্রাচীন প্রতিষ্ঠান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইরা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তবে তারাসহ অনেক কৃষিবিদ নানা জায়গায় এখনো বঞ্চনার শিকার হচ্ছে। এগুলো অতি শিগগিরই সমাধান করতে হবে। কৃষিবিদদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সবসময় আন্তরিক। ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত দেশ গঠনে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কৃষিবিদ ড. কামাল উদ্দিন আহমেদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কৃষিবিদ মেজবাহ উদ্দিন, কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কৃষিবিদ প্রফেসর ড. শহীদুর রশীদ ভূঁইয়া, সাবেক সচিব ও পিএসসির সদস্য কৃষিবিদ ফয়েজ আহমেদ, কৃষিবিদ ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত মহাসচিব মকসুদ আলম খান মুকুট, কোষাধক্ষ্য আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, কৃষিবিদ ইনস্টিটিউশন ঢাকা মেট্রোর সভাপতি লিয়াকত আলী জুয়েল, সাধারণ সম্পাদক তাসদিকুর রহমান সনেটসহ সহস্রাধিক শেকৃবি অ্যালামনাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ