1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

শিক্ষার্থীদের কর্মের উপযোগী করে তোলার আহ্বান

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ৪৭ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের পতনের জন্য আন্দোলন, ষড়যন্ত্র আর বিদেশীদের কাছে দৌড়ঝাপ না করে ক্ষমতায় গেলে কি করবেন সেই পরিকল্পনা জনগণের কাছে দিন।

বিএনপিসহ সরকার বিরোধী রজনৈতিক দলগুলোর কাছে এ আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, আওয়ামী লীগ ২০০৮ সালে দেয়া পরিকল্পনা বাস্তবায়ন করেছে। এখন ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ গড়ার পরিকল্পনা দিয়েছে।

বুধবার দুপুরে গণভবন থেকে রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে কৃষক লীগের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, করোনার মতো দুর্যোগে, বিএনপি, জামাত, মান্না, কামাল, কমিউনিস্ট পার্টি, বাসদসহ অন্যরা মানুষের পাশে দাঁড়ায় নি। কিন্তু এখন সরকারকে হটাতে আন্দোলন করতে চায়।

আওয়ামী লীগ সরকারের অপরাধ কি তা জানতে চেয়ে বলেন, ২০২১ সাল পর্যন্ত রূপকল্পে যে সব ওয়াদা দেয়া হয়েছিলো তা রক্ষা করেছে আওয়ামী লীগ। এসময়ের মধ্যে বাংলাদেশ সল্পন্নোত থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে।

এই মর্যাদা পাওয়া কি বিরোধীদের পছন্দ নয়, এমন প্রশ্ন রেখে তিনি বলেন, সবার ঘরে বিদ্যুৎ দেয়া হয়েছে, গৃহহীনকে ঘর দেয়া হচ্ছে, নিজেদের টাকায় পদ্মা সেতু তৈরী করা হয়েছে, ডিজিটাল বাংলাদেশ হয়েছে, স্যাটেলাইট যুগে প্রবেশ করেছে, নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট করে নিউক্লিয়ার যুগে প্রবেশ করেছে, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র সময়ের আগে হওয়ায় দেশের টাকা বেঁচেছে। দেশের জন্য এসব করা অপরাধ হয়েছে কিনা জানতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় তিনি আরও বলেন, ২০০১ সালে ক্ষমতায় গিয়ে বিএনপি পাকিস্তানী হানাদারদের মতো মেয়েদের ধর্ষণ, হাজার হাজার আওয়ামী লীগ নেতা কর্মীদের হত্যা করেছিলো। আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছিলো, সার ও বিদ্যুৎ চাওয়ায় মানুষ মেরেছিলো। তা দেশর মানুষ ভুলে যায়নি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ