1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

১৫ এপ্রিল থেকে বাসের আগাম টিকিট বিক্রি

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৩০ Time View

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এবার বাসের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। আগামী ১৫ এপ্রিল সকাল থেকে ঈদ যাত্রার জন্য বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাস কোম্পানিগুলো।

আজ সোমবার বাস মালিকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ১৫ এপ্রিল থেকে অগ্রিম টিকিট দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামলী এন আর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশের বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনর যুগ্ম সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ।

শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, ‘আমরা সকল বাস মালিকেরাই আগামী ১৫ এপ্রিল থেকে একযোগে ঈদের অগ্রিম টিকিট দেওয়া শুরু করব। ওই দিন সকাল থেকেই সংশ্লিষ্ট বাসের কাউন্টার গুলো থেকে টিকিট সরবরাহ করতে পারবেন যাত্রীরা। বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে। ভাড়ার চাটের বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। ১৫ এপ্রিল দেওয়া হবে ২৬ এপ্রিলের অগ্রিম টিকিট।’

সার্বিক প্রস্তুতির বিষয়ে শ্যামলী এন ট্রাভেলসের এই এমডি বলেন, ‘এবার রাস্তার কন্ডিশন যেহেতু খুব একটা ভালো না, ফলে আমাদের নিয়মিত যেসব গাড়ি আছে সেই গাড়ি গুলোই চলবে। যাতে শিডিউল বিপর্যয় না হয়। কিছু গাড়ি আমাদের রিজার্ভ থাকবে প্রয়োজন হলে সেগুলো চালানো হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ