1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

হজের খরচ বাড়তে পারে: ধর্ম প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৪৭ Time View

এ বছর সৌদি সরকার হাজিদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে। সেই সঙ্গে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতির কারণে প্লেন ভাড়া বৃদ্ধি পাওয়ায় এ বছর হজের খরচ কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

শনিবার (৯ এপ্রিল) দুপুরে অর্পণ-দর্পণ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে ‘সুপরিকল্পিত উপায়ে বাংলাদেশে একটি মিথ্যামুক্ত সমাজ গঠন সম্ভব’ শীর্ষক সেমিনারে অংশগ্রহণ করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মিনায় তিন দিন অবস্থানের সময় আগে সবাইকে নিচে ঘুমাতে হতো। তাদের কষ্টের কথা মাথায় রেখে এ বছর সৌদি সরকার খাটের ব্যবস্থা করেছে। আবার জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতির কারণে প্লেন ভাড়াও বেড়েছে। এসব কারণে এ বছর হজের খরচ কিছুটা বাড়ার সম্ভাবনা আছে।

হজযাত্রী সংখ্যার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কত সংখ্যক মানুষ এবার হজ পালনে যাবেন, তা ঠিক করতে আজ একটা সভা হওয়ার কথা আছে। সভা শেষে তা জানিয়ে দেওয়া হবে।

সেমিনারে ধর্মপ্রতিমন্ত্রী বলেন, ২০৩১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে পরিণত করার যে লক্ষ্যমাত্রা ছিল, তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালেই অর্জিত হয়েছে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা যদি ধরে রাখতে চাই, তাহলে মিথ্যাচার থেকে আমাদের সরে আসতে হবে। সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। কালোকে কালো বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে। তাহলে সরকারের ২০৪১ সালের লক্ষ্য অর্জন করতেও ২০৪১ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না বলে আমি মনে করি।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুর আলম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোহাম্মদ মুশফিকুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্যসচিব মো. আব্দুল করিম প্রমুখ।

এদিকে করোনার নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় দীর্ঘ দুই বছর পর এবার সৌদি আরব ১০ লাখ মুসল্লিকে হজ করার সুযোগ করে দিচ্ছে। সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম শনিবার (৯ এপ্রিল) রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

সৌদি আরবের হজ ও ওমরাবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, অংশগ্রহণকারীদের অবশ্যই ৬৫ বছরের কম বয়সী হতে হবে এবং করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের পূর্ণ ডোজ দেওয়া থাকতে হবে।

দেশের বাইরে থেকে আসা অংশগ্রহণকারীরাও হালনাগাদ করা কোভিড পিসিআর টেস্ট ও অন্যান্য স্বাস্থ্য পরীক্ষার পর হজে অংশ নিতে পারবেন। সৌদির উদ্দেশ্যে রওনা হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদ লাগবে।

ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি হচ্ছে হজ। গত বছর হজে মাত্র ৬০ হাজার মানুষকে (যারা সৌদিতে বসবাস করছেন এমন) অংশগ্রহণের অনুমতি দিয়েছিল সৌদি আরব। মহামারির আগে যে সংখ্যা ছিল প্রায় ২৫ লাখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ