1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার ৫৮

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৫৫ Time View

রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বুধবার (৬ এপ্রিল) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৯ হাজার ৪৯৩ পিস ইয়াবা, ১৩৪ কেজি ১০০ গ্রাম (৪০ পুরিয়া) গাঁজা, ১৫০ বোতল ফেনসিডিল, ৪৫৩ পুরিয়া হেরোইন, ১৫ লিটার দেশীয় মদ ও ০.৭৫ গ্রাম আইস উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ