1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

রণবীর-আলিয়ার বিয়েতে দাওয়াত পেলেন যাঁরা

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৪৭ Time View

রণবীর কাপুরের সঙ্গে আলিয়া ভাটের প্রেমের গুঞ্জন নিয়ে এ যাবৎ কম জল ঘোলা হয়নি। এর আগে গোপনে চলতে গিয়ে বিভিন্ন সময়ে ক্যামেরায় ধরা পড়েছিলেন এ দুই তারাকা। সব অপেক্ষার পালা শেষ। এখন বলিউডজুড়ে চলছে রণবীর-আলিয়ার রাজকীয় বিয়ের প্রস্তুত।

চলতি মাসের ১৭ তারিখ গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন এই জুটি। বিয়ের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে ১৩ তারিখ থেকে। রাজকীয় এই বিয়েতে কারা দাওয়াত পাচ্ছেন এই নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।

জানা গেছে, ভারতীয় সিনেমার বড় বড় তারকারা উপস্থিত থাকবেন রণবীর-আলিয়ার বিয়েতে। এদের মধ্যে রয়েছে বলিউডের আলোচিত নির্মাতা সঞ্জয় নীলা ভানসালি, আদিত্য রায় কাপুর, অর্জুন কাপুর, ও অয়ন মুখোপাধ্যায়।

আলিয়ার খুব ভালো বন্ধু অভিনেতা বরুণ ধাওয়ান। তিনিও স্ত্রী নাতাশাকে নিয়ে বিয়ের অনুষ্ঠানে থাকছেন নিমন্ত্রিতদের তালিকায়। বিয়েতে নিমন্ত্রিতদের মধ্যে রয়েছেন জোয়া আখতার, মাসাবা গুপ্তা, আকাঙ্ক্ষা রঞ্জন, করণ জোহার, মণীশ মালহোত্রার মতো জনপ্রিয় মুখ।

এছাড়াও উপস্থিত থাকবেন, সাইফ আলি খান, কারিনা কাপুর খান, কারিশমা কাপুর। বলিউডের কিং খান শাহরুখ খানেরও এই বিয়েতে উপস্থিত থাকার কথা রয়েছে।

বিয়েতেই শেষ নয়, রিসেপশনের আয়োজন করার কথা রয়েছে আলিয়া ও রণবীরের। সেখানে নিমন্ত্রিত থাকবেন রণবীর সিং, দীপিকা পাডুকোনসহ আরও অনেকে।

ঋষি কাপুর এবং নিতু কাপুরের মতোই চেম্বুরের আরকে হাউসে দুজন ঘর বাঁধার শপথবাক্য পাঠ করবেন বলে ঠিক করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ