1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

ঈদুল ফিতরের ছুটি শেষ বুধবার ফের কাজকর্ম শুরু অফিসপাড়ায়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ আগস্ট, ২০১২
  • ১১৩ Time View

bমঙ্গলবার শেষ হয়েছে ঈদ-উল ফিতরের ছুটি। বুধবার থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আবার কার্যক্রম শুরু করবে। একই সঙ্গে সরকারি অফিস-আদালতও ফের খুলছে বুধবার।

গত ১৪ আগস্ট শেষ কর্মদিবস করার পর ১৫ আগস্ট থেকে বন্ধ হয়ে যায় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি অফিস-আদালত। ফলে টানা এক সপ্তাহ ছুটি ছিলো।

তবে এর মধ্যে অবশ্য বিশেষ ব্যবস্থায় ব্যাংকগুলো দু’দিন খোলা রাখার নির্দেশ দিয়েছিলো বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে ১৬ আগস্ট তিন ঘণ্টার জন্য ব্যাংকগুলো গ্রাহকদের লেনদেনের জন্য খোলা রাখা হয়। এদিন শবে কদরের ছুটি ছিলো। আর ১৮ আগস্ট শনিবার পূর্ণ দিবস ব্যাংকগুলোর সব শাখা অথবা নির্দিষ্ট কিছু শাখা খোলা রাখতে বলা হয়। তবে সরকারি অফিসগুলোতে ছিলো পুরোপুরি দীর্ঘ সময়ের ছুটি।

এদিকে, বুধবার ও বৃহস্পতিবার যারা ঐচ্ছিক ছুটি নিতে পেরেছেন, তারা আবার সাপ্তাহিক ছুটি ভোগ করে পরে রোববার একবারে কাজে যোগদান করতে পারবেন। ফলে বুধবার কাজকর্ম শুরু হলেও কর্মীদের উপস্থিতি অনেকটা কম থাকবে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এ কারণে নিজেদের মধ্যে ব্যবস্থাপনা করে কাজ চালিয়ে নেবে। তাছাড়া বুধবার অনেকটা কাটবে ঈদের শুভেচ্ছা বিনিময় করেই। একই চিত্র হবে সরকারি অফিস-আদালতগুলোতেও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ