1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

বঙ্গবন্ধু কেরানি তৈরির শিক্ষাব্যবস্থা চাননি : শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৪৭ Time View

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার মানের উন্নয়ন না হলে কোনো উন্নয়নই টেকসই হয় না। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার প্রাথমিক পর্যায়ে প্রায় শতভাগ শিশুকে শিক্ষা কার্যক্রমের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। এখন সরকার শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে কাজ করছে।

এ লক্ষ্যে কারিকুলাম পরিবর্তনের কাজ চলমান রয়েছে। জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধের ভিত্তিতে কারিকুলাম প্রণয়ন করা হচ্ছে। আগামীতে শিক্ষার মানোন্নয়নে মেগাপ্রকল্প গ্রহণ করা হবে।
আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী প্রমুখ।

বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা সম্পর্কে বলতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কেরানি তৈরির শিক্ষাব্যবস্থা চাননি। তিনি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্ব দিয়েছিলেন। বর্তমান সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় সর্বাধিক গুরুত্বারোপ করছে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বিশ্বব্যবস্থায় আমাদের সন্তানেরা কতটা অবদান রাখবে তা নির্ভর করবে বিশ্বব্যবস্থার সাথে তাল মিলিয়ে আমরা আমাদের শিক্ষাব্যবস্থায় কতটা পরিবর্তন নিয়ে আসতে পারব তার ওপর। ‘

এ সময় শিক্ষামন্ত্রী নারায়ণগঞ্জ বন্দর উপজেলার কদম শরীফ বালিকা উচ্চ বিদ্যালয় ও নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ৪৭ নম্বর লাল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালযলয়ের ভবন উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ