1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

এ আর রহমানের কনসার্টে প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৬১ Time View

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্কারজয়ী সঙ্গীতশিল্পি এ আর রহমানের কনসার্টে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে অনুষ্ঠানস্থলে তিনি হাজির হন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত এই কনসার্টের দ্বিতীয় পর্বে মঞ্চে উঠবেন এ আর রহমান।

এর আগে, সন্ধ্যায় শুরু হওয়া কনসার্টের প্রথম পর্বে গান পরিবেশন করেছেন দেশের বিখ্যাত শিল্পীরা। দর্শকদের মুগ্ধ করতে প্রথমেই মঞ্চে উঠেছিল দেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস। এরপর মঞ্চে উঠেন জনপ্রিয় সংগীতশিল্পী বাংলার সুরের রানি খ্যাত মমতাজ।

এদিন কনসার্ট উপভোগ করতে বিকেল থেকেই স্টেডিয়ামে জড়ো হয়েছেন হাজার হাজার দর্শক। পরে সন্ধ্যায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা। স্টেডিয়ামের মূল মাঠে বসে সরাসরি কনসার্ট উপভোগ করতে পারবেন ১০ হাজার দর্শক। তিন ক্যাটাগরিতে বিক্রি হয়েছে টিকিট। সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। এ ছাড়াও পাঁচ হাজার টাকায় গোল্ড এবং ১০ হাজার টাকায় মিলছে প্লাটিনাম ক্যাটাগরির টিকিট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ