1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

বাংলাদেশের স্বাধীনতা দিবসে গুগলের ডুডল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৪৫ Time View

আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। গোটা জাতি আজ ৫২তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করছে। এ উপলক্ষে বিশেষ ডুডল করেছে গুগল। হোম পেজে বিশেষ ডুডলের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছে তারা।

বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে মানানসই নকশার যে লোগো তৈরি করে গুগল, তা-ই ডুডল।
বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশের স্বাধীনতা দিবসে বিশেষ ডুডল প্রকাশ করে আসছে গুগল। ২০১৩ সালে প্রথমবার স্বাধীনতা দিবসের ডুডল প্রদর্শন করেছিল গুগল কর্তৃপক্ষ।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে গুগলের হোমপেজে এই বিশেষ ডুডল প্রদর্শিত হচ্ছে। ডুডলটিতে বাংলাদেশের জাতীয় পতাকা রয়েছে। ডুডলের অ্যানিমেশনে জাতীয় পতাকা উড়তে দেখা যায়।

উড়তে থাকা বাংলাদেশের জাতীয় পতাকার পটভূমিতে রয়েছে নীল-সাদা আকাশ। ডুডলে কার্সর রাখলে দেখায়, ‘বাংলাদেশ ইনডিপেনডেন্টস ডে ২০২২ ’।

ডুডলের ওপর ক্লিক করলে বাংলাদেশের স্বাধীনতা দিবস-সম্পর্কিত সার্চ পেজে ইউজারদের নিয়ে যাচ্ছে গুগল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ