1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের শেষ আশ্রয়স্থল শেখ হাসিনা’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৪৮ Time View

বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে যুক্তরাজ্যের লন্ডনে ‘গণহত্যা দিবস’ উপলক্ষে প্রবাসী বাঙালিদের আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

শুক্রবার (২৫ মার্চ) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আলোচনায় স্বাধীনতার সুফল সবার কাছে পৌঁছে দিতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানান মন্ত্রী। এ সময় শোষণ বঞ্চনার বিরুদ্ধে বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রেক্ষাপট ও ধারাবাহিক ইতিহাস তুলে ধরেন তিনি। এছাড়া ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যার বিবরণ তুলে ধরেন তিনি।

মন্ত্রী বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের শত্রুরা নিঃশেষ হয়ে যায়নি, তারা এখনো সক্রিয়। কিছু চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার করা সম্ভব হলেও তাদের প্রেতাত্মারা এখনো দেশ ও বিদেশে সক্রিয় রয়েছে। তারা চায় না স্বাধীন বাংলাদেশ টিকে থাকুক ও মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন হোক। সে কারণে তারা শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নের অগ্রযাত্রা থামিয়ে দিতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনাই একমাত্র সাহসী রাষ্ট্রনায়ক যিনি দেশি-বিদেশি প্রতিকূলতা উপেক্ষা করে যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকর করেছেন। বঙ্গবন্ধুর খুনিদের এবং বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ও জেল হত্যায় জড়িতদের বিচার করেছেন। জীবনে অন্তত ১৯ বার মৃত্যুর মুখোমুখি হয়েও অপরাধীদের সঙ্গে কোনোভাবেই আপস করেন নি তিনি।

এ সময় মন্ত্রী আরও বলেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের শেষ আশ্রয়স্থল শেখ হাসিনা। স্বাধীনতার পরাজিত শত্রুরা ও সাজাপ্রাপ্ত দুর্নীতিবাজরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দেশের বিরুদ্ধে নানা অপপ্রচারে লিপ্ত। তাদের প্রতিহত করতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের এগিয়ে আসতে হবে।

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে এ সময় শ ম রেজাউল করিম বলেন, স্বাধীনতার ৫০ বছরে এত উন্নয়ন বাংলাদেশের অন্য কোনো সরকার করতে পারে নি। সমকালীন ইতিহাসে শেখ হাসিনার মতো দীর্ঘদিন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, অভিজ্ঞতায় সমৃদ্ধ, দূরদৃষ্টিসম্পন্ন, দেশপ্রেমী ও উন্নয়নের জাদুঘর রাষ্ট্রনায়ক দ্বিতীয় জন নেই।

সভায় বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে প্রবাসী বাঙালিদের এগিয়ে আসার আহ্বান জানান রেজাউল করিম। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন লন্ডন প্রবাসী বাঙালি সুজন কুমার রায়, লুৎফর রহমান, ইমরানুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ