1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

শিক্ষা কার্যক্রম সচল রাখতে চালু হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ৪৬ Time View

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যেকোনো দুর্যোগকালীন পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য ন্যাশনাল এডুকেশন পলিসি চালু করবে সরকার। এ জন্য টাস্কফোর্স গঠন করে জাতীয় নীতিমালা তৈরি করে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। চলতি মাসেই এর অনুমোদন পাওয়া যাবে বলে আশা করছি। ফলে অনলাইন-অফলাইন দুটো মাধ্যমেই শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হবে।

শুক্রবার (১৮ মার্চ) চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসিইউ ইউনিট উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশে ফের করোনার সংক্রমণ ছড়িয়ে পড়বে–এমন দুশ্চিন্তার কোনো কারণ নেই। ফলে চলমান শিক্ষাপ্রতিষ্ঠান অব্যাহতভাবে চালু থাকবে।
দেশে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য সরকারের একাধিক মন্ত্রণালয় কাজ করছে। এরই মধ্যে বাজার পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে ফিরেছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেন, সারা দেশের মতো চাঁদপুরেও স্বাস্থ্যসেবার আমূল পরিবর্তন হয়েছে। এই হাসপাতালে আইসিইউ চালু হওয়ার পাশাপাশি ভবিষ্যতে ডায়ালাইসিস সেন্টারসহ আরও বেশকিছু সুবিধা যুক্ত করা হবে।

এ সময় চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, হাসপাতালের তত্বাবধায়ক ডা. মাহাবুবুর রহমান, সিভিল সার্জন ডা. সাহাদাৎ হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, পিপি রনজিত রায় চৌধুরী চিকিৎসক, নারী নির্যাতন প্রতিরোধ বিশেষ ট্রাইব্যুনালের পিপি সাইদুল ইসলাম বাবু, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমানসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উদ্যমী নারীদের নিয়ে এসএমই মেলা উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ