1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

‘মুক্তিদাতা শেখ মুজিব’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৪৭ Time View

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সম্পাদিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের স্মারক প্রকাশনা ‘মুক্তিদাতা শেখ মুজিব’ গ্রন্থের মোড়ক উম্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বনানীস্থ শেরাটন হোটেলে ‘জয় বাংলা’ শীর্ষক অনুষ্ঠানে যুক্ত হয়ে স্মারক গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন তিনি।

সচিত্র স্মারক গ্রন্থ ‘মুক্তিদাতা শেখ মুজিব’-এর মুখবন্ধ লিখেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর বর্ণাঢ্য কর্মময় জীবন ও বহুমাত্রিক চিন্তা জাতির সামনে সবিস্তারে তুলে ধরার প্রয়াস রয়েছে গ্রন্থটিতে।

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত জানান, বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে বিশ্বমানের কানাডিয়ান শিক্ষাব্যবস্থা বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এবং এরই ধারাবাহিকতায় সম্পন্ন হয়েছে ‘মুক্তিদাতা শেখ মুজিব’ গ্রন্থের সম্পাদনার কাজ। ভবিষ্যতেও এমন আরো অনেক ভালো কাজের সাথে আমরা যুক্ত হতে পারব বলে আমার বিশ্বাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ