1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

অস্কার বিজয়ী অভিনেতা উইলিয়াম হার্ট আর নেই

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৬৯ Time View

অস্কার বিজয়ী হলিউড অভিনেতা উইলিয়াম হার্ট আর নেই। রোববার (১৩ মার্চ) মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হার্টের বন্ধু গেরি বায়ার্ন।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭১ বছর। পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর কারণ জানানো হয়নি। তবে ২০১৮ সালে প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে হার্টের।

অভিনেতার পরিবারের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়, অত্যন্ত দুঃখের বিষয় যে, ভালোবাসার বাবা, অস্কারজয়ী অভিনেতা উইলিয়াম হার্টের মৃত্যুতে শোক করছে তার পরিবার। ৭২তম জন্মদিনের এক সপ্তাহ আগে ১৩ মার্চ তিনি চলে গেলেন। পরিবারের সান্নিধ্যে, শান্তিতে ও স্বাভাবিকভাবেই মৃত্যু হয়েছে তার।

হার্ট ৮০ এর দশকে ক্লাসিক চলচ্চিত্র ‘বডি হিট’, ‘চিলড্রেন অব এ লেসার গড’, ‘ব্রডকাস্ট নিউজ’ এবং ‘দ্য বিগ চিল’সহ নানা ছবিতে অভিনয় করেছেন।

ক্যাথলিন টার্নারের সঙ্গে ‘বডি হিট’সহ অনেক ছবিতে অভিনয় করেন হার্ট/ছবি: গেট্টি ইমেজ

১৯৮৫ সালের সিনেমা ‘কিস অব দ্য স্পাইডার ওমেন’ ছবিতে অভিনয় করে অস্কার পান উইলিয়াম হার্ট। পাশাপাশি সেরা অভিনেতার জন্য ‘বিএএফটিএ ফিল্ম অ্যাওয়ার্ড’ অর্জন করেন।

সম্প্রতি তিনি মার্ভেলের ছবি- ‘দ্য ইনক্রেডিবল হাল্ক‘, ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার,’ ‘অ্যাভেঞ্জারস: ইনফিনিটি ওয়ার,’ ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’ এবং ‘ব্ল্যাক উইডো’তে কাজ করেছেন।

সূত্র: সিএনএন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ