1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
মানবজাতির সংযম ও সৌহার্দ্য অর্জনে নিজেদের নিবেদিত রাখার আহ্বান তারেক রহমানের জাতীয় স্বার্থের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে: ইরানের প্রেসিডেন্ট নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রশাসন তার পূর্বের রূপ দেখাচ্ছে : আসিফ মাহমুদ র‌্যাবের নাম পরিবর্তন করে নতুন নাম এসআইএফ ইরানে অস্থিরতা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সুপরিকল্পিত ষড়যন্ত্র: খামেনি ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম চোরাগোপ্তা পথে কেউ ক্ষমতায় যেতে পারবে না: জামায়াত আমির নাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই জিয়া নন, স্বাধীনতার প্রথম ঘোষক ড. অলি আহমদ: চট্টগ্রাম সমাবেশে ডা. শফিকুর অর্থ আত্মসাৎ: মা-স্ত্রীসহ গায়ক নোবেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিএনপি ক্ষমতায় গেলে এদেশ বিরানভূমিতে পরিণত হবে: আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৪০ Time View

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি সংসদ মানে না, আদালত মানে না, তারা জনগণ মানে না। বিএনপি ক্ষমতায় গেলে এদেশ বিরানভূমিতে পরিণত হবে।

শনিবার (১২ মার্চ) দুপুরে আখাউড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী একথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি বাংলাদেশকে বিশ্বাস করে না, বাংলাদেশের জনগণকে ভালোবাসে না। তারা জানে, বাংলাদেশের জনগণ তাদের কোনোদিন ভোট দিয়ে ক্ষমতায় বসাবে না। সে জন্য তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার ষড়যন্ত্রে লিপ্ত।

ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে মন্ত্রী বলেন, বিএনপি দেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। আপনারা তাদের কোনো কথায় কান দেবেন না। আপনারা যদি জননেত্রী শেখ হাসিনাকে সাপোর্ট দেন, ইনশাল্লাহ, ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, বিশেষ বক্তা সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল। আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জয়নাল আবেদীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কায়সার জীবন, কসবা পৌরসভা মেয়র গোলাম হাক্কানী, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া।

সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিলসহকারে এসে সম্মেলনস্থলে জড়ো হন। একপর্যায়ে সম্মেলনস্থল কানায় কানায় ভরে ওঠে। রোববার উপজেলা আওয়ামী লীগের নতুন সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ