1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

সিনেমা ছেড়ে দিলেন আইরিন!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৭০ Time View

২০০৮ সালে একটি রিয়্যালিটি শো’র মাধ্যমে শোবিজে পা রাখেন আইরিন সুলতানা। সেখানে তিনি ‘সেরা হাসি’ পুরস্কার পেয়েছিলেন। সিনেমায় তার পথচলা শুরু হয় ২০১৩ সালে ‘ভালোবাসা জিন্দাবাদ’-এর মাধ্যমে। এরপর প্রায় এক ডজন সিনেমায় অভিনয় করেছেন তিনি।

তবে বেশ কিছুদিন ধরেই আইরিনকে পাওয়া যাচ্ছে না। নতুন কোনো সিনেমায় যেমন কাজ করছেন না, আবার সিনেমা সংশ্লিষ্ট কোনো আয়োজনেও তাকে দেখা যাচ্ছে না। এমনকি চেষ্টা করেও তার সঙ্গে অনেকে যোগাযোগ করতে পারছেন না।

তবে কি সিনেমা ছেড়ে দিয়েছেন আইরিন? নিজেকে সরিয়ে নিয়েছেন রূপালি ভুবন থেকে? উত্তর দিলেন নায়িকা। গণমাধ্যমকে বলেছেন, তিনি আপাতত সিনেমা ছেড়ে দিয়েছেন। এই সিদ্ধান্ত স্থায়ীও হতে পারে।

আইরিন বলেন, ‘এটা সত্য যে আমি আর অভিনয় করছি না। এই সিদ্ধান্ত সাময়িক হতে পারে আবার পার্মানেন্টও। যখন কাজ শুরু করেছিলাম, তখনও জানতাম না যে, ক্যারিয়ারে আমি কতদূর যাব। বিরতিটাও সেরকমই।’

জানা গেছে, মাস খানেক আগেই একটি সিনেমার শুটিং করেছেন আইরিন। তাহলে হঠাৎ দূরে সরে যাওয়ার কারণ কী? স্পষ্ট করে কিছু না বললেও দিয়েছেন ইঙ্গিত। জানিয়েছেন, সিনেমার অঙ্গনের কারো প্রতি তার ক্ষোভ বা নেতিবাচক মনোভাব আছে। সে জন্যই নিজেকে সরিয়ে এনেছেন।

উল্লেখ্য, আইরিন সর্বশেষ ‘কাগজ’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন। জুলফিকার জাহেদীর পরিচালনায় এতে তার সঙ্গে আছেন ইমন। রোমান্টিক-থ্রিলার ধাঁচের সিনেমাটি দেশের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হবে বলে জানিয়েছেন নির্মাতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ