1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
মার্কিন মধ্যবর্তী নির্বাচন, প্রভাব পড়বে কানাডার বাণিজ্য ও অর্থনীতিতে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম, লিখতে হবে যেভাবে আবাসিক এলাকায় মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত আ.লীগের ৭ নেতার বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ দাখিল হবিগঞ্জে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে শ্রমিক নিহত ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫ রাজনৈতিক অর্থায়নের প্রক্রিয়া দলগুলোকে ক্ষমতাকেন্দ্রিক বিজনেস মডেলে পরিণত করছে: টিআইবি টানা দুই দফা কমার পর দেশে বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? এনএমএইচএস ফুটবল টুর্নামেন্টে ব্যাচ ২০২৪ চ্যাম্পিয়ন জামালপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

সরকারি পদক্ষেপের কারণে তেলের দাম দ্রুত কমবে : আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৫৬ Time View

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। আমার মনে হয়, তেলের দাম দ্রুত সময়ের মধ্যে কিছুটা কমে আসবে।

আজ শুক্রবার (১১ মার্চ) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

আইনমন্ত্রী বলেন, গত ৪০ বছরে বিশ্বে ভোজ্যতেলের দাম যত বেড়েছে, সম্প্রতি তার চেয়ে বেড়েছে অনেক বেশি। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। তেলের দাম নিয়ন্ত্রণ করা হবে। এ জন্য জনগণকে ধৈর্য ধরতে হবে।

মেয়াদোত্তীর্ণ জেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, নতুন নির্বাচন কমিশন দায়িত্ব বুঝে নিয়েছেন। আমার বিশ্বাস, প্রথম কাজ হিসেবে শিগগিরই জেলা পরিষদ নির্বাচন দিয়ে দেবেন তারা। সেখানে যদি আইন সংশোধন করতে হয়, নির্বাচনের স্বার্থে যত দ্রুত সম্ভব সংশোধনের চেষ্টা করবে সরকার।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, সদস্য শাহ আলম, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদের কাউছার ভূঁইয়া জীবন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ