1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

১৭১ রান করে লিড নিলো ওয়েস্ট ইন্ডিজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৬০ Time View

বৃহস্পতিবার ইংল্যান্ড ক্রিকেট দলের চরম ধৈর্য্যের পরীক্ষা নিতেই নেমেছিলেন যেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। সারাদিন ব্যাটিং করে গেছেন এনক্রুমাহ বোনার, জশুয়া ডি সিলভা, কেমার রোচরা। অবশ্য ৫টি উইকেট ঠিকই তুলে নিয়েছে ইংল্যান্ড।

অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিনটিতে ৯০.১ ওভার ব্যাটিং করে মাত্র ১৭১ রান যোগ করেছে ওয়েস্ট ইন্ডিজ। বিপরীতে হারিয়েছে ৫ উইকেট। দিন শেষে তাদের সংগ্রহ ৯ উইকেটে ৩৭৩ রান। ইংল্যান্ডের প্রথম ইনিংসে করা ৩১১ রানের জবাবে ৬২ রানের লিড নিয়েছে স্বাগতিকরা।

আগের দিনে করা ৪ উইকেটে ২০২ রান নিয়ে বৃহস্পতিবারের খেলা শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দিনের চতুর্থ ওভারে জেসন হোল্ডারকে ফিরিয়ে ৭৯ রানের জুটি ভাঙেন বেন স্টোকস। আউট হওয়ার আগে ১১৯ বলে ৪৫ রানের ইনিংস খেলেন হোল্ডার।

এরপর শুরু হয় বাকি ব্যাটারদের নিয়ে এনক্রুমাহ বোনারের ম্যারাথন টেস্ট ব্যাটিং। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করতে ২৫৭ বল খেলেন বোনার। শেষ পর্যন্ত তিনি আউট হন ৩৫৫ বলে ১২৩ রানের ইনিংস খেলে। যা তার টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস।

এ ছাড়া জশুয়া ডি সিলভা ৮৮ বলে ৩২ ও কেমার রোচ আউট হয়েছেন ৮৯ বলে ১৫ রান করে। দিন শেষে ভেরাসামি পারমল ৮৭ বলে ২৬ ও জেডন সিলস ৫ বলে শূন্য রানে অপরাজিত রয়েছেন।

ইংল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন বেন স্টোকস ও ক্রেইগ ওভারটন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ